News Flash

  • Home
  • প্রধান খবর
  • Two people were injured : বাজি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে ধুপছড়া এলাকায় একই পরিবারে রক্তাক্ত জখম দুজন
Image

Two people were injured : বাজি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে ধুপছড়া এলাকায় একই পরিবারে রক্তাক্ত জখম দুজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।। লক্ষ্মী পূজার রাতে শব্দ বাজি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে ধুপছড়া এলাকায় একই পরিবারে রক্তাক্ত জখম দুজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত।

পূর্ব রামচন্দ্রঘাটের ধূপছড়া এলাকায় রক্তাক্ত জখম একই পরিবারের দুই জন।অভিযোগ এলাকারই এক যুবকের বিরুদ্ধে। ঘটনা খোয়াই থানার অন্তর্গত বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ধূপছড়া স্কুল সংলগ্ন স্থানে। আহতরা হলো সুজন দেববর্মা(১৯) ও ত্রিপুরাজ দেববর্মা(৪০)। গতকাল রাতে লক্ষ্মী পূজার শব্দবাজি ফোটানোকে কেন্দ্র করে আজ দুপুর বারোটা নাগাদ এলাকারই যুবক আশিষ দেববর্মা পিতা ও পুত্রকে রক্তাক্ত জখম করে।আহত খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ, তিপুরাজ দেববর্মার স্ত্রী পাশের বাড়ি থেকে লক্ষ্ম পূজোর প্রসাদ খেয়ে বাড়ি ফেরার পথে পাড়ার যুবক আশিস দেববর্মা সাথে গতকাল রাতে ঘটনা বাজি ফোটানোকে কেন্দ্র করে বাকবিতন্ডা শুরু হয়।

আশিস দেববর্মা তিপুরাজের স্ত্রীকে মারধর শুরু করে। দেখতে পেয়ে তিপুরাজ বাড়ি থেকে দৌড়ে আসে। তখন সময় আশিষ ইট দিয়ে আঘাত করে তিপুরাজকে। খবর পেয়ে ছেলে সুজন আসতেই থাকেও মারধোর করে বলে অভিযোগ। খোয়াই থানায় মামলা দায়ের করা হয়ৈছে অভিযুক্তের বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top