News Flash

  • Home
  • Uncategorized
  • Two people were injured : পৃথক স্থানে বেপরোয়া গাড়ি দূর্ঘটনায় আহত দুই, অল্পতে রক্ষা
Image

Two people were injured : পৃথক স্থানে বেপরোয়া গাড়ি দূর্ঘটনায় আহত দুই, অল্পতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ রবিবার সাতসকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটলো ধলাই জেলা সদর আমবাসায়৷ জানা যায় টি আর০০১টি১৫৪৯ নম্বরের একটি ১২ চাকার সিমেন্ট বোঝাই লরি আগরতলার অভিমুখে যাচ্ছিল৷ আনুমানিক ভোর পাঁচটা নাগাদ আমবাসা বাজারে পৌঁছা মাত্রই গাড়িটি সম্পূর্ণভাবে উল্টে যায়৷ এর ফলে আমবাসা বাজারে থাকা রাস্তার রেলিং-র একটা অংশ সম্পূর্ণ ভেঙে যায়৷ রেলিঙে লেগে গাড়ির সামনের অংশের চাকা বেরিয়ে যায়৷


আমবাসা বাজারের সৌন্দর্যায়নের জন্য থাকা গাছগুলিও ভেঙে পড়ে৷ এই ঘটনার ফলে গাছে থাকা অনেকগুলো পাখি মারা যায়৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী জানা যায় চালকের অসাবধানতার কারণেই এই ঘটনাটি ঘটে৷ এই ঘটনার ফলে রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে৷ জানা যায় এ ঘটনায় চালক অল্পবিস্তর আহত হয়৷ বর্তমানে ধলাই জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ রবিবার সাতসকালে এই পথ দুর্ঘটনার বিকট শব্দে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয়রা৷ তবে এই সময় যদি রাস্তায় পথচলতি মানুষ থাকতো তবে আরো বড় ধরনের ঘটনা ঘটে যেত৷ এই পথ দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে৷ রবিবার সকাল ছয় টা নাগাদ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দেওয়ানবাজার ডন বস্কো কালী মন্দিরের সামনে জাতীয় সড়কের মধ্যে একটি ব্রিজের মধ্যে একটি টিআর০১ডব্লিইউউ ১৮৯১ নম্বর গাড়ি প্রচন্ডভাবে গিয়ে ধাক্কা মারে৷ যার ফলে মারাত্মকভাবে আহত হয় বিকাশ দাস৷ বাবার নাম সমীর দাস৷ বাড়ি ভট্ট পুকুর এডি নগর৷ আরেকজন হল মহাদেব রায় ৷ বাড়ি অশ্বিনী মার্কেট আমতলী৷ নাম অসীম আমতলী৷ আরেকজন রিপন বর্মন ভট্ট ,পুকুর এডি নগর৷ আহত তিনজনকে বিশ্রামগঞ্জ অগ্ণিনির্বাপক দপ্তরের গাড়ি এসে প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে৷ কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা বেগতিক দেখে তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top