News Flash

  • Home
  • দেশ
  • এলএনজেপি হাসপাতালের সেমিনার রুমে আগুন, দমকলের তৎপরতায় দ্রুত আয়ত্তে
Image

এলএনজেপি হাসপাতালের সেমিনার রুমে আগুন, দমকলের তৎপরতায় দ্রুত আয়ত্তে

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): গভীর রাতে আগুন-আতঙ্ক দিল্লির লোক নায়েক জয় প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে। রবিবার গভীর রাত ১২.২০ মিনিটের একটু আগে এলএনজেপি হাসপাতালের গ্রাউন্ড রুমে অবস্থিত সেমিনার রুমে আগুন লাগে। হাসপাতালের জরুরি বিভাগে অবস্থিত সেমিনার রুমে চার্জিং যন্ত্রপাতি, ব্যাটারি, তোশক এবং অন্যান্য জিনিসে আগুন লাগে।

দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, রাত ১২.২০ মিনিট নাগাদ দমকলে ফোন করে জানানো হয় এলএনজেপি হাসপাতালের জরুরি বিভাগে অবস্থিত সেমিনার রুমে আগুন লেগেছে। তৎক্ষণাৎ আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। সোমবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতেরও খবর নেই।

Releated Posts

২২ বছর জেলে থাকার পর ওড়িশার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে জামিন, ওড়িশা হাইকোর্টকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৮ মে (আইএএনএস) : প্রায় ২২ বছর কারাবন্দি থাকার পর ওড়িশা-র এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে জামিনের নির্দেশ…

ByByTaniya Chakraborty May 8, 2026

বিধানসভা ভেঙে গেলেও সোশ্যাল মিডিয়ায় এখনও ‘মুখ্যমন্ত্রী’ পরিচয় বজায় রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৮ মে (আইএএনএস): রাজ্যপাল আর. এন. রবি পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা করার পর আনুষ্ঠানিকভাবে মমতা ব্যানার্জী…

ByByNews Desk May 8, 2026

তেলঙ্গানায় ৮০০ বছরের প্রাচীন কাকাতিয়া যুগের মন্দির ভাঙা নিয়ে বিতর্ক, কংগ্রেস সরকারকে আক্রমণ বিরোধীদের

হায়দরাবাদ, ৮ মে(আইএএনএস): তেলঙ্গানার ওয়ারাঙ্গল জেলায় কাকাতিয়া আমলের প্রায় ৮০০ বছরের পুরনো একটি শিব মন্দির ভেঙে ফেলার ঘটনাকে…

ByByTaniya Chakraborty May 8, 2026

পরাজয়ের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা পরিচালক রাজ চক্রবর্তীর

কলকাতা, ৮ মে(আইএএনএস): টলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজক-পরিচালক তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তী রাজনীতি থেকে…

ByByTaniya Chakraborty May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top