News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Three injured in Bhopal : ভোপালে বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ি, জখম তিন
Image

Three injured in Bhopal : ভোপালে বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ি, জখম তিন

ভোপাল, ১৭ অক্টোবর (হি.স) : বিসর্জনের শোভাযাত্রায় ঝড়ের বেগে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি। গাড়ির ধাক্কায় আহত তিনজন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে। গাড়ির চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

শনিবার রাতে ভোপালের চাঁদবাড়গ দুর্গা উৎসব কমিটির বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল। শোভাযাত্রা ভোপাল রেল স্টেশনের কাছে স্টেশন বাজার এলাকায় পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে পিছিয়ে আসছে। সেই গাড়ির তলায় চাপা পড়ছেন অনেকে।

পুলিশ সূত্রে খবর, হুড়োহুড়িতে বছর ১৬-এর রোশন মহাওয়ার পড়ে গিয়েছিলেন গাড়ির তলায়। সেই অবস্থায় প্রবল গতিতে তাঁকে টানতে টানতে বেশ কয়েক মিটার যায় গাড়িটি। গুরুতর আহত অবস্থায় রোশনকে ভোপালের হামিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ২৬ বছরের চেতন সাহু এবং ২৫ বছরের সুরেন্দ্র সেন গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। আহতরা সকলেই ভোপালের চাঁদবাগের বাসিন্দা।

Releated Posts

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top