News Flash

  • Home
  • Uncategorized
  • Surpassing the city in worship : এবার পূজায় শহর ছাপিয়ে শীর্ষে গ্রাম ত্রিপুরা

Surpassing the city in worship : এবার পূজায় শহর ছাপিয়ে শীর্ষে গ্রাম ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপূজা৷ অন্যান্য বছরের মতো এ বছরও দুর্গাপূজায় বিধি-নিষেধ জারি করেছে রাজ্যের আরক্ষা দপ্তর৷ এ বছর দুর্গা পূজা অনুষ্ঠিত হতে চলেছে ২১৭৬ টি৷ এর মধ্যে শহরে পূজা ৮৬৫ টি৷


গ্রাম অঞ্চলে পূজার সংখ্যা ১৩১১ টি৷ আগরতলা শহরতলি এলাকায় পুজো হবে ৫৫৪ টি৷ শান্তিপূর্ণভাবে পুজোর দিনগুলি সম্পূর্ণ করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য ৪২৪২ জন টি এস আর, ৩৪১৮ জন পুলিশ কর্মী মোতায়েন করা হবে৷ জনগণের সহায়তার জন্য আগরতলা শহরে ৫০ টি পুলিশ সহায়তা বুথ শহর, সারা রাজ্যে মোট ১৫৭ টি পুলিশ সহায়তা বুথ থাকবে৷ আগরতলায় ২৫ টি টাওয়ার সহ সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে ৯৮ টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হচ্ছে৷ এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা বসানো হচ্ছে৷

৭৮ টি সিসিটিভি স্থাপন করা হবে৷ সরকার রেল স্টেশনগুলিতে পুজো দিনগুলির জন্য বিশেষ নিরাপত্তার উদ্যোগ গ্রহণ করেছে৷ একই সাথে আটটি মেজর থানা এলাকায় সিআরপিএফ -এর মোট ৮ প্লাটুন মোতায়েন করা হয়েছে৷ সীমান্ত সিল করা এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জওয়ানদের টহল জোরদার করার জন্য বিএসএফকে জানানো হয়েছে৷ আগরতলা শহরে প্রধান রাস্তা গুলিতে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত নো এন্টি আরোপ করা হয়েছে৷ ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নো এন্িন্ট থাকবে৷ তবে আইজিএম এবং জিবি হাসপাতালের প্রধান রাস্তাগুলি জরুরি পরিষেবার জন্য খোলা রাখা হবে৷ পাশাপাশি চলবে সারা রাজ্যে চেকিং -এর বিশেষ ব্যবস্থা৷


নাশকতা-বিরোধী চেক বাড়ানো হয়েছে এবং ডগ স্কোয়াড এবং বোম ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের সেবা ব্যবহার করা হচ্ছে৷ রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীকে যেকোনো প্রয়োজনে উপস্থিত থাকার জন্য প্রস্তুত রাখা হবে৷ পূজাকে শান্তিপূর্ণ ও আনন্দদায়ক করতে জনগণকে আবারও কোভিড নিয়ম এবং ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ করা হচ্ছে৷রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বুলিটিনের মাধ্যমে বিষয়টি রাজ্যবাসীর উদ্দেশ্যে জানানো হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top