News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিল্লিতে কাগজের গোডাউনে ভয়াবহ আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে
Image

দিল্লিতে কাগজের গোডাউনে ভয়াবহ আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, এবার আগুন লাগল উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহার এলাকায় অবস্থিত কাগজের গোডাউনে। সোমবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ ওই গোডাউনে আগুন লাগে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ১৭টি ইঞ্জিন। ওই গোডাউনের ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

গোডাউনের ভিতরে থাকা সমস্ত কিছু পুড়ে চাই হয়ে যায়। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর সোমবার সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

Releated Posts

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top