News Flash

  • Home
  • বাণিজ্য
  • Ronaldo holds the record : কাতারের বিরুদ্ধে বড় জয় পর্তুগিজদের, দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড রোনাল্ডোর
Image

Ronaldo holds the record : কাতারের বিরুদ্ধে বড় জয় পর্তুগিজদের, দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড রোনাল্ডোর

লিসবন, ১০ অক্টোবর (হি.স) : বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের আগে কাতারের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি সেরে নিল পর্তুগাল। রোনাল্ডো, ফন্টে ও সিলভার গোলে কাতারকে ৩-০ গোলে হারায় ফার্নান্দো সান্তোষের দল।

রবিবার ম্যাচের শুরু থেকেই কাতারের দুর্গে একের পর এক আক্রমণ শানাতে থাকে। পর্তুগাল অষ্টম মিনিটে পায় প্রথম সুযোগ পায়। তবে তা রুখে দেন কাতার গোলরক্ষক। ৩৫ মিনিটে একটি দারুন সুযোগ মিস করেন রোনাল্ডো। তবে এর ঠিক ২ মিনিট পরেই গোল পান পর্তুগিজ সুপারস্টার। এই গোলের ফলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোর দেশের হয়ে গোলসংখ্যা দাঁড়াল ১১২টি। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে ভেঙে দেন আলী দাইয়ের গড়া সর্বোচ্চ গোলের রেকর্ড। ওই ম্যাচেই হলুদকার্ড দেখায় দুই ম্যাচ খেলতে পারেননি তিনি।


দ্বিতীয়ার্ধে অবশ্য রোনাল্ডোকে তুলে নেয় পর্তুগিজ কোচ। ৪৮ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ফন্টে। এরপর একের পর এক সুযোগ পেলেও গোল তুলতে পারেনি পর্তুগাল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে তৃতীয় গোলটি করেন সিলভা। বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপীয়ান জোনের ম্যাচে আগামী মঙ্গলবার লুক্সেমবার্গের মুখোমুখি হবে পর্তুগাল। পাঁচ ম্যাচে চারটি জয় ও একটি ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে সান্তোসের দল।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…

ByByNews Desk Jun 22, 2026

বিভ্রান্তিকর দাবি ও লেবেলিং নিয়ে মারিকো, ফেরেরো, বিকানেরওয়ালাসহ ১৪ সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : বিভ্রান্তিকর পণ্যের দাবি, ব্র্যান্ডিং, লেবেলিংয়ে অনিয়ম এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মারিকো, ফেরেরো ইন্ডিয়া,…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

আইটি শেয়ারে বড় ধাক্কা, নিম্নমুখী সূচকে শুরু সেনসেক্স-নিফটির লেনদেন

মুম্বই, ১৯ জুন (আইএএনএস) : সাম্প্রতিক ঊর্ধ্বগতির পর শুক্রবার দেশের শেয়ারবাজারে পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top