News Flash

  • Home
  • দিনের খবর
  • Spanish Armada ready : আজ রাতে ফরাসি বিপ্লব থামাতে প্রস্তুত স্প্যানিশ আর্মাডা
Image

Spanish Armada ready : আজ রাতে ফরাসি বিপ্লব থামাতে প্রস্তুত স্প্যানিশ আর্মাডা

মিলান, ১০ অক্টোবর (হি.স) : রবিবার উয়েফা নেশনস লিগ ফাইনালে স্পেনের মুখোমুখি ফ্রান্স। একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে দীর্ঘ ৯ বছর পর কোনও আন্তর্জাতিক খেতাব জয়ের সুযোগ রয়েছে স্প্যানিশ আর্মাডার সামনে।


উল্লেখ্য, ২০১২ সালে ইউরো কাপে শেষ সাফল্যের মুখ দেখেছিল তারা। সেই দলের একমাত্র সদস্য হিসেবে রবিবার মাঠে নামবেন সের্গিও বুস্কেতস। বাকিদের ঝুলিতে খুব বেশি অভিজ্ঞতা নেই।
তবে সদ্য ইউরো জয়ী ইতালিকে সেমি-ফাইনালে হারানোর পর চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ লুইস এনরিকে। পক্ষান্তরে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সাফল্য ধরে রেখেই রবিবার উয়েফা নেশনস লিগ ঘরে তুলতে মরিয়া দিদিয়ের দেশঁর দল। টুর্নামেন্টের সেমি-ফাইনালের আগে খুব একটা ছন্দে ছিল না ফ্রান্স। গত ৬ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের মুখ দেখেছিল দেশঁ-ব্রিগেড। গত ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে প্রথমার্ধে দু’গোল হজম করেন গ্রিজম্যান-এমবাপেরা। তবে দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক তাঁদের ফাইনালে তোলে। ফাইনালে স্পেনের পাসিং ফুটবল রুখতে আরও বেশি দায়িত্ব নিতে হবে পোগবাদের।

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top