News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে উত্তেজনা, রবিবার বৈঠকে বসতে চলেছে ভারত-চিন
Image

সীমান্তে উত্তেজনা, রবিবার বৈঠকে বসতে চলেছে ভারত-চিন

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স) : সীমান্তে উত্তেজনা রেখেই ১৩ তম সামরিক বৈঠকে বসতে চলেছে ভারত -চীন। চুসুল-এ অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের তরফ থেকে জেনারেল পি জি কে মেনন। অন্যদিকে চিনের তরফ থেকে উপস্থিত থাকবেন জেনারেল লিউ লিন। এমনটাই সূত্রের খবর।

আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকের দিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল। একাধিকবার ভারত -চিন বৈঠক হলেও, সে বৈঠক খুব একটা ফলপ্রসূ হয়নি। একাধিকবার বৈঠকের পরেও দেখা গেছে চীন-ভারত সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছে।


২০১৭ সালের মে মাসে গলওয়ান প্রদেশ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, তার পরই উত্তরাখণ্ডের বারাহতি দিয়ে ১০০ জন চিনা ঘোড়সওয়ার সৈনিক ভারতের অংশে অনুপ্রবেশের চেষ্টা করে । পাশাপাশি একটা অস্থায়ী ব্রিজ উড়িয়ে দেয় তারা। দু’দিন আগেই অরুণাচল প্রদেশ তাওয়াং দিয়ে ২০০ জন সেনা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। সীমান্তরক্ষী বাহিনীর তত্‍পরতায় অনুপ্রবেশের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

শনিবার চিন অধিকৃত আকসাই চিন এলাকায় সীমান্ত সংলগ্ন অঞ্চলে ১০ হাজার লাল ফৌজ মোতায়েন করেছে চিনা সরকার। সেইসঙ্গে মাঝারি মাপের ক্ষেপণাস্ত্র। মাঝারি মাপের কামানও সঙ্গে করে নিয়ে অবস্থান করছে লাল ফৌজ। যার পাল্টা ভারত সীমান্তেও সৈন্য সংখ্যা বাড়াচ্ছে ভারত সরকার। এই উত্তেজনার আবহেই ১৩ তম সামরিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে রবিবার। এর আগে ১২ তম সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল চিনা ভূখণ্ডে মালডোতে। প্রায় ১১ ঘণ্টা ধরে চলা সেই বৈঠকের নির্যাস খুব একটা ফলপ্রসূ হয়নি। ৩৪৪০ কিলোমিটার জুড়ে লাইন অব একচুয়াল কন্ট্রোলকে ঘিরেই সমস্যা। সেই সমস্যার সমাধান এই ১৩ তম সামরিক বৈঠকে কতটুকু নিষ্পত্তি হবে সে দিকে তাকিয়ে সাড়া বিশ্ব।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top