News Flash

  • Home
  • প্রধান খবর
  • যান দুর্ঘটনা, অল্পেতে রক্ষা পেলেন সিপাহীজলা জেলা পুলিশ সুপার
Image

যান দুর্ঘটনা, অল্পেতে রক্ষা পেলেন সিপাহীজলা জেলা পুলিশ সুপার

আগরতলা, ৮ অক্টোবর (হি. স.) : বড়সড় দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেলেন সিপাহীজলা জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী। মদমত্ত গাড়ির চালকের ধাক্কায় পুলিশ সুপারের গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি সামান্য আঘাত পেয়েছেন। পুলিশ মদমত্ত গাড়ির চালককে গ্রেফতার করেছে। তার গাড়িটিও আটক করেছে।


পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ কমলাসাগর থেকে বিশ্রামগঞ্জ যাচ্ছিলেন সিপাহীজলা জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী। বিশালগড় ১ নম্বর গেইট সংলগ্ন এলাকায় আসতেই পেছন থেকে টিআর০১ই০৬২৭ নম্বরের মারুতি ভ্যান তাঁর গাড়িতে সজোরে ধাক্কা দেন। তাতে তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি ঘাড়ে আঘাত পেয়েছেন। মূলত, ঘটনার আকস্মিকতায় তিনি হতভম্ব হয়ে পরেন। তাঁর নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরা ওই গাড়িটি আটক করেন।


পুলিশ জানিয়েছে, ওই গাড়ির চালক প্রসেনজিত সাহা মদমত্ত অবস্থায় ছিলেন। ফলে, গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পেরে পুলিশ সুপারের গাড়িতে ধাক্কা দিয়েছেন। দুর্ঘটনার বিষয়ে বিশালগড় থানার পুলিশকে জানান কৃষ্ণেন্দু বাবু। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসেন। পুলিশ ওই গাড়ির চালককে গ্রেফতার করেছে এবং তার গাড়ি আটক করে থানায় নিয়ে গেছে। ওই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়েছে।


প্রসঙ্গত, যান দুর্ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। যান চালকদের বেপরোয়া গতি দুর্ঘটনার অন্যতম কারণ চিহ্নিত হয়েছে। আজ সিপাহীজলা পুলিশ সুপার অল্পেতে রক্ষা পেয়েছেন। এমনই প্রতিদিন ত্রিপুরায় নানা স্থানে যান দুর্ঘটনায় মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রশাসন দুর্ঘটনা রোধে সচেতনতা মূলক প্রচার এবং নানাহ কঠোর পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও যান সন্ত্রাস বন্ধ করা যাচ্ছে না।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top