News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • পূর্ব ও পশ্চিম আগরতলা থানা এলাকায় ১৪৪ ধারা জারির আদেশে স্থগিতাদেশের আবেদন মঞ্জুর করেনি উচ্চ আদালত, পরবর্তী শুনানি ১৫ নভেম্বর
Image

পূর্ব ও পশ্চিম আগরতলা থানা এলাকায় ১৪৪ ধারা জারির আদেশে স্থগিতাদেশের আবেদন মঞ্জুর করেনি উচ্চ আদালত, পরবর্তী শুনানি ১৫ নভেম্বর

আগরতলা, ৭ অক্টোবর (হি. স.) : পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের আদেশে পূর্ব ও পশ্চিম আগরতলা থানা এলাকায় ১৪৪ ধারা জারির বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে জনস্বার্থ মামলায় আবেদন মঞ্জুর হয়নি। বরং উচ্চ আদালত পরবর্তী শুনানির জন্য দিন ধার্য্য করেছে ১৫ নভেম্বর।


গত ২০ সেপ্টেম্বর পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ওই আদেশ জারি করেছিল। ওই আদেশমূলে রাস্তায় মিছিল, সভা, সমাবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ৪ নভেম্বর ওই আদেশের মেয়াদ সমাপ্ত হবে। জেলাশাসকের ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে দুইটি পৃথক জনস্বার্থ মামলা হয়েছে। শিবপ্রসাদ চক্রবর্তী এবং সমরজিত ভট্টাচার্য ১৪৪ ধারা জারির স্থগিতাদেশ চেয়ে মামলা করেছেন।


ত্রিপুরা সরকার আদালতে জানিয়েছে, সদর মহকুমা পুলিশ আধিকারিক পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারকে এক চিঠিতে জানিয়েছেন, তৃণমূল নেতা সুবল ভৌমিক ২২ সেপ্টেম্বর মিছিল করার অনুমতি চেয়েছেন এবং তাতে অশান্তি তৈরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আইনজীবী শংকর লোধ জানিয়েছেন, সদর মহকুমা পুলিশ আধিকারিকের ওই চিঠি পশ্চিম জেলা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। জেলা শাসক সেই চিঠি স্বরাষ্ট্র দফতরে পাঠিয়েছিলেন। সেই চিঠির ভিত্তিতে স্বরাষ্ট্র দফতর জেলা শাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছিল। এরপরই পশ্চিম ত্রিপুরা জেলা শাসক পূর্ব ও পশ্চিম আগরতলা থানা এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ দেন।


আজ উচ্চ আদালতের প্রধান বিচারপতি এ এ কুরেশী এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায় উভয় পক্ষের বক্তব্য শুনে জেলা শাসকের জারি করা ১৪৪ ধারার আদেশে স্থগিতাদেশের আবেদন মঞ্জুর করেনি। বরং, আগামী ১৫ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন।

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024
Scroll to Top