News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা সফরে এলেন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, আপ্লুত মানুষের উৎসাহ দেখে
Image

ত্রিপুরা সফরে এলেন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, আপ্লুত মানুষের উৎসাহ দেখে

আগরতলা, ৬ অক্টোবর (হি.স.) : দু-দিনের ত্রিপুরা সফরে এলেন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং মুখ্যসচিব কুমার অলক। আজ তিনি ত্রিপুরায় নাগরিক সংবর্ধনা, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের ১৫টি নতুন রাস্তার উদ্বোধন, স্বাস্থ্য ও আশা কর্মী এবং সামনের সারির কর্মীদের সাথে মত বিনিময় করবেন। বিকেলে হাপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে হস্ততাঁত ও হস্ত কারুশিল্পের প্রদর্শনী ঘুরে দেখে স্থানীয় শিল্পীদের সাথে মতবিনিময় করবেন উপ-রাষ্ট্রপতি।
আজ বুধবার ইমফল থেকে বায়ুসেনার বিশেষ বিমানে সকাল ১০টা নাগাদ উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু আগরতলায় মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে এসে পৌঁছেন। তাঁকে রিশা পরিয়ে, পুস্পস্তবক দিয়ে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রিশা পরিয়ে অভ্যর্থনা জানান।

বিমানবন্দর থেকে তিনি সোজা রাজভবনে চলে যান। বিশাল কনভয় তাঁকে রাজভবনে নিয়ে গেছে। কোভিড বিধির কারণে আজ বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার দেওয়ার কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। রাজভবন থেকে তিনি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যান। সেখানে দুটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। আজ বিকেলে হাপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শিল্প ও বাণিজ্য দফতরের উদ্যোগে হস্ততাঁত ও হস্ত কারুশিল্পের প্রদর্শনী ঘুরে দেখবেন তিনি। সন্ধ্যায় রাজভবনে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল সকাল সাড়ে ৯-টা নাগাদ ত্রিপুরা ছেড়ে চলে যাবেন উপ-রাষ্ট্রপতি।
আজ বিমানবন্দর থেকে রাজভবনের যাত্রাপথে উপ-রাষ্ট্রপতির কনভয় দেখার জন্য রাস্তার দুই ধরে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। তেমনি, রাজভবন থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যাওয়ার পথেও রাস্তার দুই ধারে বহু মানুষ ভিড় করে দাঁড়িয়েছিলেন। আগরতলায় নগরিকদের উৎসাহ দেখে আপ্লুত হয়েছেন, রবীন্দ্র শতবার্ষিকী ভবনের অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে এই মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি নাইডু।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top