News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সরকারে সম্পূর্ণ হতাশ উত্তর প্রদেশের জনগণ : অখিলেশ যাদব
Image

বিজেপির সরকারে সম্পূর্ণ হতাশ উত্তর প্রদেশের জনগণ : অখিলেশ যাদব

লখনউ, ৫ অক্টোবর (হি.স.): যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনা করলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টি (সপা)-র সভাপতি অখিলেশ যাদব। অখিলেশ বললেন, বিজেপির সরকারে সম্পূর্ণ হতাশ উত্তর প্রদেশের জনগণ। মঙ্গলবার অখিলেশ বলেছেন, সমাজবাদী পার্টির বিজয় যাত্রা করার সুযোগ পেয়েছি আমরা, যেহেতু বিজেপির সরকারে সম্পূর্ণ হতাশ উত্তর প্রদেশের জনগণ। কৃষকদের কাছে অখিলেশের আর্জি, এই সরকারকে উৎখাত করার জন্য কৃষকদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি।

লখিমপুর খেরির ঘটনা প্রসঙ্গে ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ইস্তফার দাবি জানিয়ে অখিলেশ বলেছেন, “তিনি যদি এখনও মন্ত্রী থাকেন, তাহলে পুলিশ কীভাবে তাঁর বাড়িতে ঢুকবে? তাঁর ইস্তফা দেওয়া উচিত এবং অভিযুক্তদের গ্রেফতার করা উচিত।” এদিকে, মঙ্গলবারই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি বলেছেন, “আমি অথবা আমার ছেলে ওখানে ছিলাম নাম, তা প্রমাণ করতে পারব আমরা। আমরা তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। যাঁরা হামলার পরিকল্পনা করেছিল, তাঁদের রেয়াত করা হবে না।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top