News Flash

  • Home
  • খেলা
  • Bloody clash at the football field : অমরপুরে ফুটবল মাঠে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত টিএসআর সহ বহু
Image

Bloody clash at the football field : অমরপুরে ফুটবল মাঠে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত টিএসআর সহ বহু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ আবরও খেলার মাঠে রক্তারক্তি কান্ড৷ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে মাঠেই মারধরের ঘটনা৷ এবারে অমরপুরে৷ পুলিশ ও টিএসআর পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো আক্রমণের মুখে পড়েন৷ জানা গিয়েছে এই মারধরে একজন টিএসআর জওয়ানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন৷ আহতরা দুই দলেরই৷
সংবাদে প্রকাশ, অমরপুরে ফুটবল খেলা চলছিল দুই দলের মধ্যে৷ খেলা চলাকালীন কোন একটি বিষয় নিয়ে দুই দলের মধ্যে প্রথমে বাক বিতন্ডা শুরু হয়৷ বাকবিতন্ডা থেকে একসময় হাতাহাতি৷ মুহুর্তের মধ্যেই মাঠের বাইরে থাকা দুই দলের সমর্থকরা মাঠের মধ্যে প্রবেশ করে এবং পরস্পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ ব্যাপক মারধর চলে দুই দলের সমর্থকদের মধ্যে৷ একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ মাঠরে বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও টিএসআর জওয়ানরা মাঠে প্রবেশ করে দুই দলের সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে৷ কিন্তু, মাঠের বাইরে থাকা কিছু লোক ইট পাথর ছুড়ে মারতে থাকে৷ তাতে বেশ কয়েকজন খেলোয়াড় ও সমর্থক আহত হয়েছেন৷ পাশাপাশি এক টিএসআর জওয়ানও আহত হয়েছেন বলে খবর৷ এদিকে, এদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হবে বলে জানা গিয়েছে৷


প্রসঙ্গত, প্রায়ই ফুটবল খেলা নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষ ও মারপিটের ঘটনা ঘটে৷ গত ত্রিশ সেপ্ঢেম্বর ফুটবল খেলাকে কেন্দ্র করে লঙ্কাকান্ড৷ মারপিট সাথে ফুটবল কমিটির বিরুদ্ধে অভিযোগ এনে খেলা স্থগিত রেখে সুষ্ঠ তদন্ত চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরও করা হয়েছে৷ ঘটনা কদমতলা থানাধীন কালাছড়া এপিজি আব্দুল কালাম নক আউট টুর্নামেন্টে৷ গত ৩০-৮-২১ তারিখ থেকে উত্তর জেলার কদমতলা থানাধীন কালাছড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এপিজি আব্দুল কালাম নক আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়৷ এই নক আউট ফুটবল টুর্নামেন্টে ৩২টি দল অংশ করে৷ বিগত দিনগুলোতে শান্তি পূর্ণ ভাবে ফুটবল ম্যাচটি সম্পূর্ণও হয়৷ ওইদিন ছিল সেমিফাইনাল৷ যথারীতি শুরু হয় সোনালী শিবির একাদশ বনাম শাখাইবাড়ি একাদশের সেমিফাইনাল ম্যাচটি৷ কিন্তু ম্যাচ শুরুতে কমিটি সহ রেফারি ও লাইনসম্যান পক্ষপাতিত্ব করে বলে অভিযোগ করে সোনালী শিবির একাদশ৷


খেলার প্রথমার্ধে দুটি গোল করলেও সেই গোল গুলি ফাউল বলে রেফারির বাঁশি পড়ে৷ কিন্তু খেলার দ্বিতীয়ার্ধেও একই কায়দায় অপর একটি গোলকে ফাউল করে খেলা বন্ধ করে দেয় ফুটবল টুর্নামেন্ট কমিটি বলে অভিযোগ৷ তারপর শুরু হয় হইহুল্লোড় ও মারপিট৷ তারপর সোনালী শিবির একাদশ কদমতলা থানার শরণাপন্ন হয়ে লিখিত আকারে ঘটনাটির সঠিক তদন্তের আবেদন জানান৷কদমতলা থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে৷
এদিকে সোনালী শিবির একাদশের অভিযোগ, তাদের সেমিফাইনালে জয় নিশ্চিত ছিল৷আর ফাইনালে শিরোপাও সোনালী শিবির দখল করতো৷তাই সোনালী শিবির একাদশকে এই টুর্নামেন্টে থেকে ছাঁটাই করার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে ফুটবল টুর্নামেন্ট কমিটি এহেন আচরন করছে৷ এভাবে যদি খেলার মাঠে মারপিটে ও রক্তারক্তি কান্ড ঘটে তাহলে শান্তি সম্প্রীতির যে ঐতিহ্য খেলার মাঠে দেখা যেত তা উধাও হয়ে যাবে অদূর ভবিষ্যতে৷

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top