News Flash

  • Home
  • Uncategorized
  • জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম তুলে নিল ইংল্যান্ড
Image

জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম তুলে নিল ইংল্যান্ড

লন্ডন,
৫ অক্টোবর (হি.স.): ভারতে অনুষ্ঠিত হতে চলা জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম তুলে নিল ইংল্যান্ড। ইংল্যান্ড হকি ফেডারেশন তাদের বিবৃতিতে বলেছে, যে তারা আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)-কে জুনিয়র হকি বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।ব্রিটিশ নাগরিকদের জন্য ভারতের ঘোষিত করোনা বিধির জন্যই তারা নাম প্রত্যাহার করল বলে মনে করা হচ্ছে । এর আগে সেপ্টেম্বরে, কোভিড ১৯ প্রটোকলের কারণে অস্ট্রেলিয়াও এই টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল ইংল্যান্ডের নাম।

আর কয়েকদিনের মধ্যেই ভারতে অনুষ্ঠিত হতে চলেছে জুনিয়র হকি বিশ্বকাপ। এই টুর্নামেন্টটি ভুবনেশ্বরে ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। তবে তার আগেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিল ইংল্যান্ড। ইংল্যান্ড হকি ফেডারেশন তাদের বিবৃতিতে বলেছে যে তারা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে (এফআইএইচ) জুনিয়র হকি বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের
কথা জানিয়েছে। দলের পারফরম্যান্স ডিরেক্টর এড বার্নি বলেন, ‘আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র হকি বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। যে খেলোয়াড় এবং কোচরা তাদের দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগ নিয়েছে তাদের প্রতি আমাদের গভীর সহানুভূতি রয়েছে। তোমাকে মিস করবো।’

তারা কোভিডের কথা মাথায় রেখে আরও জানিয়েছে এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশগ্রহণ করা সম্ভব নয়। ইংল্যান্ডের হকি অ্যাসোসিয়েশন
তাদের বিবৃতিতে আরও বলেছে, ‘ভারত সরকার শুক্রবার থেকে আগত ব্রিটিশ নাগরিকদের জন্য বাধ্যতামূলকভাবে ১০ দিনের কোয়ারেন্টাইনের ঘোষণা করেছে। খেলোয়াড় এবং সমর্থক সদস্যদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে, কোভিড সম্পর্কিত অনেক উদ্বেগের মধ্যে, আমাদের পক্ষে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা সম্ভব নয়।’

উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বরে, করোনা বিধির কারণে অস্ট্রেলিয়াও এই টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top