News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested for selling deer meat : হরিণের মাংস বিক্রি করার অপরাধে গ্রেফতার যুবক
Image

Arrested for selling deer meat : হরিণের মাংস বিক্রি করার অপরাধে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ অক্টোবর৷৷ একটা সময় ছিল আঠারমুড়া পাহাড়ের গভীর জঙ্গলে পাওয়া যেত হরিণ৷ যা বর্তমানে লুপ্তপ্রায় বললেই চলে৷ এদিকে রাজ্য বনদপ্তর এর উদ্যোগে শনিবার থেকে বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহ চলছে৷ আর এর মধ্যেই রবিবার বিকেলে হরিণের মাংস বিক্রি করার অপরাধে গ্রেফতার এক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট স্থিত তুইমধু বাজারে৷


খবরে জানা যায়, রবিবার বিকেলে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নিকট গোপনে খবর আসে তেলিয়ামুড়া থানা এলাকার চাকমাঘাট স্থিত তুইমধু বাজারে এক মাংসের দোকানে হরিণের মাংস বিক্রি হচ্ছে৷ খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা সাদা পোশাকে তুইমধু বাজারে গিয়ে ৩২ বছর বয়সি সেলেন দেববর্মার দোকান থেকে মোট আটটি প্যাকেট হরিণের মাংস সহ হরিণের পা, লেজ এবং চামড়া উদ্ধার করে তেলিয়ামুড়া বনদপ্তরে নিয়ে আসে৷ এবং তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে৷ যদিও শেষ খবর লেখা পর্যন্ত সেলেন দেববর্মাকে বনকর্মীরা জোর জিজ্ঞাসাবাদ চালালেও সে এখন পর্যন্ত মুখ খুলতে নারাজ৷


এ প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ জানিয়েছেন, বন্যপ্রাণী হত্যার দায়ে সেলেন দেববর্মার বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে এবং সোমবার খোয়াই আদালতে প্রেরণ করা হবে৷তেলিয়ামুড়া বনদপ্তর এর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ জানিয়েছেন, অনুমান করা যাচ্ছে এই হরিণটি বারকিং ডেয়ার যার চলতি ভাষায় নাম ছাগলি হরিণ৷

Releated Posts

রাজ্য সরকার রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠান ও পর্যটন স্থানগুলির উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়। এটি হচ্ছে সব ধর্মের মানুষের পরস্পরের মধ্যে…

ByByReshmi Debnath Jul 15, 2026

কোনও অবস্থাতেই যেন দূরবর্তী অঞ্চলের সাহায্য প্রার্থীরা বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: মুখ্যমন্ত্রী সমীপেষুর ৭০তম পর্বে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ ভার্চুয়ালি উত্তর ত্রিপুরা…

ByByReshmi Debnath Jul 15, 2026

ত্রিপুরা পুলিশের বড় রদবদল, ৭ থানার ওসি-সহ ১২ আধিকারিকের বদলি

আগরতলা, ১৫ জুলাই: থানা স্তরে বড় ধরনের রদবদল করল ত্রিপুরা পুলিশ। আজ ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের এক নির্দেশিকায়…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

রোগী স্বার্থে জিবি হাসপাতালে একাধিক সিদ্ধান্ত, নিরাপত্তা ও পরিষেবায় বাড়ছে নজরদারি

আগরতলা, ১৫ জুলাই: ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা আগরতলার জিবি হাসপাতালে আকস্মিক পরিদর্শন করার একদিন…

ByByTaniya Chakraborty Jul 15, 2026
Scroll to Top