কলকাতা, ৪ অক্টোবর (হি. স.) : কলকাতা হাই কোর্টের রায়ে অস্বস্তিতে সিবিআই। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের তলবের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় সোমবার হাই কোর্ট পরিষ্কার জানিয়ে দিল, স্পিকার একটি সাংবিধানিক পদ। তিনি ডাকলে হাজিরা দিতে হবে সিবিআইকে। সেই সঙ্গে সোমবার বিকেলেই তদন্তকারী সংস্থাকে স্পিকারের সামনে হাজিরা দিতে বলা হয়েছে।নারদ-কাণ্ডে রাজ্যপালের অনুমতি নিয়ে রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম এবং বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। স্পিকারকে না জানিয়ে কী ভাবে ওই পদক্ষেপ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেই সিবিআই আধিকারিকদের ৪ অক্টোবর, অর্থাৎ সোমবার দুপুর ১টায় বিধানসভায় ডেকে পাঠিয়েছিলেন স্পিকার। কিন্তু এদিন স্পিকারের সামনে হাজিরা দেননি সিবিআই আধিকারিকরা।স্পিকারের ওই তলবের বিরুদ্ধে আদালতে গিয়েছিল তদন্তকারী সংস্থা। ওই মামলায় সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা পরিষ্কার জানিয়ে দিলেন, স্পিকার একটি সাংবিধানিক পদ। সুতরাং, তিনি ডাকলে সিবিআইকে হাজিরা দিতে হবে। তবে, সেই সঙ্গে এ-ও জানিয়েছেন, স্পিকার সিবিআইয়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবেন না। এই মামলায় স্পিকারের এক্তিয়ার এবং রাজ্যপালের অনুমতি দেওয়া নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা নিয়ে মঙ্গলবার হাই কোর্টে শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

বিকেলে স্পিকারের কাছে সিবিআইকে হাজিরার নির্দেশ কলকাতা হাই কোর্টের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















