News Flash

  • Home
  • Uncategorized
  • ফুমিওকে অভিনন্দন মোদীর, জানালেন তাঁর সঙ্গে কাজ করতে উন্মুখ
Image

ফুমিওকে অভিনন্দন মোদীর, জানালেন তাঁর সঙ্গে কাজ করতে উন্মুখ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে জানালেন, ভারত-জাপান বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্বকে দৃঢ় করতে জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ফুমিও কিশিদাকেই সোমবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন জাপানের আইনপ্রণেতারা। ইউকিও এডানোকে হারিয়ে বড় ব্যবধানে জিতেছেন ফুমিও। সোমবার আনুষ্ঠানিক ভাবে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন ফুমিও কিশিদা।

জাপানের নতুন প্রধানমন্ত্রীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী টুইট করে জানিয়েছেন, “জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে অভিনন্দন। ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও দৃঢ় করতে এবং আমাদের অঞ্চলে এবং তদতিরিক্ত শান্তি ও সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।”

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top