News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে প্রথম ডোজ পেয়েছেন ৯১ কোটি, ২৫ শতাংশ প্রাপক পেয়েছেন দু’টি টিকা : স্বাস্থ্যমন্ত্রী
Image

ভারতে প্রথম ডোজ পেয়েছেন ৯১ কোটি, ২৫ শতাংশ প্রাপক পেয়েছেন দু’টি টিকা : স্বাস্থ্যমন্ত্রী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭০ শতাংশ অর্থাৎ ৯১ কোটির বেশি প্রাপক করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। সোমবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। দেশের অন্ততপক্ষে ২৫ শতাংশ জনসংখ্যাকে করোনার দু’টি টিকা দেওয়া। টুইট করে মনসুখ জানিয়েছেন, ‘শক্তিশালী দেশে দ্রুত টিকাকরণ হচ্ছে। ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭০ শতাংশ প্রথম টিকা পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে বড় ভূমিকা নিয়েছে ভারত। এ ভাবেই আমরা করোনার বিরুদ্ধে লড়াই করব।’

গত ২৪ ঘণ্টায় ভারতে ২৩ লক্ষ ৪৬ হাজার ১৭৬ জনকে টিকা দেওয়া হয়েছে। তার ফলে সোমবার পর্যন্ত মোট ৯১ কোটি ২২ লক্ষ ৬৬ হাজার ৬৬৭ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম টিকা পেয়েছেন ৬৬ কোটি ২২ লক্ষ ৬৬ হাজার ৬৬৭ জন। দু’টি টিকা পেয়েছেন ২৪ কোটি ৮৮ লক্ষ ১৩ হাজার ৬৬২ জন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top