News Flash

  • Home
  • বাণিজ্য
  • বিরোধীদের দমন ও কন্ঠস্বর রোধ করতে চাইছে বিজেপি : ভূপেশ বাঘেল
Image

বিরোধীদের দমন ও কন্ঠস্বর রোধ করতে চাইছে বিজেপি : ভূপেশ বাঘেল

রায়পুর, ৪ অক্টোবর (হি.স.): যেতে চেয়েছিলেন উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে। কিন্তু, অনুমতি পাননি। অনুমতি না মেলায় উত্তর প্রদেশ সরকার ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। বললেন, বিরোধীদের দমন ও কন্ঠস্বর রোধ করতে চাইছে বিজেপি। সোমবার লখিমপুর খেরিতে যাওয়ার কথা ছিল ভূপেশ বাঘেলের। কিন্তু, লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষকে উত্তর প্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ অবস্থি নির্দেশ দেন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে যেন অনুমতি না দেওয়া হয়।

তাই উত্তর প্রদেশ আসা হয়নি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর। এদিন রায়পুরে ভূপেশ বাঘেল বলেন, আমাদের কেন অনুমতি দেওয়া হল? রবিবার প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে অভব্য আচরণ করেছিল পুলিশ। পরোয়ানা ছাড়াই তাঁকে সীতাপুরে আটকে দেওয়া হয়। কারও প্রতি সহানুভূতি দেখানো কী এখন অপরাধ? ভূপেশ আরও বলেছেন, বিরোধীদের দমন ও কন্ঠস্বর রোধ করতে চাইছে বিজেপি। একনায়কতন্ত্র চলছে। আমরা কখনই তা বরদাস্ত করব না।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top