News Flash

  • Home
  • Uncategorized
  • টি-২০ বিশ্বকাপে অংশ নিতে ওমান পৌঁছে গেল বাংলাদেশ
Image

টি-২০ বিশ্বকাপে অংশ নিতে ওমান পৌঁছে গেল বাংলাদেশ

মাস্কাট, ৪ অক্টোবর (হি. স.) : বেজে গেল টি-২০ বিশ্বকাপের দামামা । টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ওমান পৌঁছে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিন দল ওমানে পৌঁছানোর ভিডিও পোস্ট করল বিসিবি।

তবে এই যাত্রা সুখের হয়নি টিম বাংলাদেশের কাছে। সাইক্লোন শাহিনের প্রভাবে রবিবার বাংলাদেশের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দুপুরে মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করে দেওয়া হয়। পরে অবশ্য বিমান পরিষেবা শুরু করা হয়। এবং দীর্ঘক্ষণ প্রতিক্ষা করার পরে ওমানের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল।

এখন এক দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে দলকে। কোয়ারেন্টিনের পর কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবেন মাহমুদউল্লাহরা। তিন দিন অনুশীলনের পর ওমানে হওয়ার কথা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ। এরপর অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহিতে যাবে বাংলাদেশ দল। সেখানে এক দিন কোয়ারেন্টিন শেষে এক দিন হবে অনুশীলন।

১২ ও ১৪ অক্টোবর আবু ধাবিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল আবার ওমানে ফিরবে ১৫ অক্টোবর। তারপর এক দিনের অনুশীলন করবে। এরপরেই শুরু বিশ্বকাপের লড়াই। ১৭ অক্টোবর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। তারপর ১৯ অক্টোবর খেলা হবে ওমানের সঙ্গে, ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম পর্বে উত্তীর্ণ হতে পারলে সুপার টুয়েলভ খেলতে ২২ অক্টোবর আবার আমিরশাহিতে যাবে দল।

বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানান, বিশ্বকাপে নিজেদের উজাড় করে দেওয়ার জন্য তারা তৈরি। তিনি বলেন, ‘যদি আমরা ভালো ক্রিকেট খেলে ‘বাছাই পর্বের’ ম্যাচগুলো জিতে মূল পর্বে যাই, তাহলে আমরা চেষ্টা করব যত বেশি ম্যাচ জেতা যায়। যেহেতু পূর্ববর্তী বিশ্বকাপগুলো আমাদের খুব একটা সুখকর স্মৃতি নেই আমরা চেষ্টা করব যেন সেই দেয়াল ভাঙতে পারি। আপনি বলতে পারবেন না, এই ফর্ম্যাটে কখন কি আসবে।’

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top