News Flash

  • Home
  • Uncategorized
  • Focuses on the game of football : ফুটবল খেলাকে কেন্দ্র করে লঙ্কাকান্ড
Image

Focuses on the game of football : ফুটবল খেলাকে কেন্দ্র করে লঙ্কাকান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। ফুটবল খেলাকে কেন্দ্র করে লঙ্কাকান্ড। মারপিট সাথে ফুটবল কমিটির বিরুদ্ধে অভিযোগ এনে খেলা স্হগিত রেখে সুষ্ঠ তদন্ত চেয়ে থানায় লিখিত অভিযোগ। ঘটনা কদমতলা থানাধীন কালাছড়া এপিজি আব্দুল কালাম নক আউট টুর্নামেন্টে। গত ৩০ আগস্ট থেকে উত্তর জেলার কদমতলা থানাধীন কালাছড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এপিজি আব্দুল কালাম নক আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।এই নক আউট ফুটবল টুর্নামেন্টে ৩২টি দল অংশ করে।বিগত দিনগুলোতে শান্তি পূর্ণ ভাবে ফুটবল ম্যাচটি সম্পূর্ণও হয়।আজ ছিল সেমিফাইনাল। যথারীতি আজ শুরু হয় সোনালী শিবির একাদশ বনাম শাখাইবাড়ি একাদশের সেমিফাইনাল ম্যাচটি। কিন্তু ম্যাচ শুরুতে কমিটি সহ রেফারি ও লাইনসম্যান পক্ষপাতিত্ব করে বলে অভিযোগ করে সোনালী শিবির একাদশ। খেলার প্রথমার্ধে দুটি গোল করলেও সেই গোল গুলি ফাউল বলে রেফারির বাঁশি পড়ে।

কিন্তু খেলার দ্বিতীয়ার্ধেও একই কায়দায় অপর একটি গোলকে ফাউল করে খেলা বন্ধ করে দেয় ফুটবল টুর্নামেন্ট কমিটি বলে অভিযোগ। তারপর শুরু হয় হইহুল্লোড় ও মারপিট। তারপর সোনালী শিবির একাদশ কদমতলা থানার শরণাপন্ন হয়ে লিখিত আকারে ঘটনাটির সঠিক তদন্তের আবেদন জানান।কদমতলা থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এদিকে সোনালী শিবির একাদশের অভিযোগ, তাদের সেমিফাইনালে জয় নিশ্চিত ছিল।আর ফাইনালে শিরোপাও সোনালী শিবির দখল করতো।তাই সোনালী শিবির একাদশকে এই টুর্নামেন্টে থেকে ছাঁটাই করার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে ফুটবল টুর্নামেন্ট কমিটি এহেন আচরন করছে।ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে যে অশান্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে তা নিরসনে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য এলাকার শান্তিকামী জনগণ দাবি জানিয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top