News Flash

  • Home
  • Uncategorized
  • রাত পোহালেই ভোট, ভবানীপুরে তৃণমূলের পাখির চোখ ’বড় ব্যবধানে জয়’
Image

রাত পোহালেই ভোট, ভবানীপুরে তৃণমূলের পাখির চোখ ’বড় ব্যবধানে জয়’

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : রাত ফুরোলেই ভবানীপুরে উপনির্বাচন। বৃষ্টি বিপর্যয়ের কথা মাথায় রেখে বুধবারও বুথ এবং এজেন্টদের নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলছে তৃণমূল। কর্মীদের তালিকা হাতে রেখে ১০০ শতাংশ ভোটারকে বুথে আনার টার্গেট নিয়ে নামছে নেতৃত্ব।

উপনির্বাচনে ভোট কম পড়ে। তার উপর প্রাকৃতিক দুর্যোগ। এ সব কথা মাথায় রেখেই ভোটারদের বুথকেন্দ্রে নিয়ে যাওয়ার উপর জোর দেবে তৃণমূল। বস্তি ও কলোনি এলাকার ৯০ শতাংশ ভোটারকে বুথে নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে। প্রকৃতির অবস্থা নিয়ে আশঙ্কা থাকছে। বুথে দু’জনের বেশি কর্মীকে থাকতে নিষেধ করা হয়েছে নির্বাচনী বিধির কথা ভেবে। তার বদলে প্রতি গলিতে কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারেন। এর মধ্যে মনে করিয়ে দেওয়া হয়েছে, বিজেপি যেন কোনওভাবে অশান্তি করার সুযোগ না পায়। প্ররোচনায় পা দেওয়া যাবে না।

তৃণমূলের ভোটের প্রচার পর্বের সবটা শেষ হয়ে গিয়েছে সোমবারই। মঙ্গলবার একেবারে রুটিন বৈঠক করে নেতৃত্ব। সেখানে ৮টি ওয়ার্ডের প্রতিনিধি থেকে বুথ এজেন্টদের দফায় দফায় বুঝিয়ে দেওয়া হয়েছে, কী করণীয়। দলের নেতৃত্বের স্পষ্ট নির্দেশ, ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতা, যাঁরা ভবানীপুরের বাসিন্দা নন, তাঁরা কেউ আর ভোটের দিন ভবানীপুর বিধানসভায় থাকবেন না। নির্বাচনী বিধি মেনে তাঁরা থাকবেন নিজেদের এলাকায়। কোন কর্মীর কোন বুথে দায়িত্ব, সেই তালিকা নির্দিষ্ট নেতার কাছে থাকবে। সকাল দশটা থেকে তাঁদের কাছ থেকে রিপোর্ট নেওয়ার কাজ শুরু করবেন পার্থ চট্টোপাধায়, ফিরহাদ হাকিম, কার্তিক বন্দ্যোপাধ্যায়রা। সর্বোপরি রিপোর্ট যাবে রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। দুপুরের মধ্যে ভোট দিতে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের। বিকেলে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top