News Flash

  • Home
  • দিনের খবর
  • Extensive activities have started : দুর্গা পূজাকে কেন্দ্র করে শুরু হয়েছে ক্লাবগুলির মধ্যে ব্যাপক তৎপরতা
Image

Extensive activities have started : দুর্গা পূজাকে কেন্দ্র করে শুরু হয়েছে ক্লাবগুলির মধ্যে ব্যাপক তৎপরতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। দুর্গা পূজাকে কেন্দ্র করে শুরু হয়েছে ক্লাবগুলির মধ্যে ব্যাপক তৎপরতা। প্যান্ডেল তৈরীর কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে। হাতে গোনা কয়েকদিন বাকি। তারপরেই বাঙালির সর্ব শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজো। কিন্তু উদয়পুর মহকুমা এলাকার পুজো উদ্যোক্তারা পূজার জন্য এখনোও সবাই ঠিকমতো প্রস্তুতি শুরু করতে লক্ষ্য করা যায়নি। এরই মধ্যে উদয়পুর বাজার সর্বজনীন দুর্গোৎসবকে সামনে রেখে কাজ শুরু করে দিয়েছে।

পুজো কমিটির সদস্য গৌতম চক্রবর্তী জানান ,দীর্ঘ ৫০ বসরের উপর উদয়পুর বাজার সর্বজনীন দুর্গোৎসব করে আসছে।এই পূজোকে সার্বিক ভাবে ফ্লাওয়াস ক্লাব সহযোগিতা করে আসছে।গত বছরের ন্যায় এ বছরও করোনা মহামারীর ফলে সরকারী নিয়ম মেনে পূজা হচ্ছে। এবছর বাজেট কমে ১২ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে পূজা করা হবে। প্রতিমা শিল্পী নবদ্বীপের রঞ্জিত পাল ও রমেন পাল, মন্ডপ তৈরি করছেন সৈকত ডেকুরেটর ।সঙ্গে পশ্চিমবঙ্গের শিল্পীরা রয়েছেন। আলোক সজ্জায় স্থানীয় সাগর ইলেকট্রনিক। প্রতিদিন অর্থাৎ পূজার চারদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকার পাশাপাশি অন্নভোগেরও ব্যবস্থা থাকবে। এবছরের পূজার থিম হচ্ছে সতীর ৫১পীঠের একপিঠ হচ্ছে মা ত্রিপুরেশ্বরী মন্দির।সেদিকে লক্ষ্য রেখে ৫১ টি হাত তৈরী করা হচ্ছে প্রতিমাতে। পুজো উদ্যোক্তারা করোনা মহামারী কথা মাথায় রেখে সরকারের সমস্ত নিয়ম কানুন মেনে দুর্গা উৎসব করার উদ্যোগ গ্রহণ করেছে। আর এই উৎসবকে কেন্দ্র করে যাতে বাঙালির মন আনন্দে উদ্বোলিত হয়ে উঠে সেই দিকে লক্ষ রেখে শুরু হয়েছে পূজার কাজ।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top