News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিম্নমুখী করোনা গ্রাফ, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ১৮ হাজার ৭৯৫ জন
Image

নিম্নমুখী করোনা গ্রাফ, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ১৮ হাজার ৭৯৫ জন

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : বড়সড় স্বস্তি দিয়ে দেশের করোনা গ্রাফ অনেকটাই নিম্নমুখী। দেশের দৈনিক সংক্রমণ নামল ২০ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭৯৫ জন। একদিনে করোনার বলি ১৭৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ৩০ জন।

স্বাস্থ্যমহলে স্বস্তি দিয়ে মঙ্গলবার বেশ কয়েকধাপ নেমে গেল করোনা গ্রাফ। সোমবারও দৈনিক সংক্রমণ ছিল ২৬ হাজারের বেশি। কিন্তু এদিন দিনের শুরুতে দেখা গেল, ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯৫ তে। পাল্লা দিয়ে কমেছে দৈনিক মৃত্যুও। সোমবার যা ছিল ২৭৬, মঙ্গলবার সেই সংখ্যা দাঁড়াল ১৭৯এ। এ নিয়ে দেশে মোট করোনার বলি ৪ লক্ষ ৪৭ হাজার ৩৭৩ জন। কমেছে অ্যাকটিভ কেসও। তিন লক্ষের চেয়ে তা অনেকটা কমে এখন দাঁড়িয়েছে ২ লক্ষ ৯২ হাজারের সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় টিকাকরণেও প্রায় রেকর্ড গড়ে ফেলেছে দেশ।তবে কেরল, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মিজোরামের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী।

Releated Posts

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top