News Flash

  • Home
  • প্রধান খবর
  • Terrible boat sinking in Bihar : বিহারে ভয়াবহ নৌকাডুবি, মৃত ৬, নিখোঁজ অন্তত ২২
Image

Terrible boat sinking in Bihar : বিহারে ভয়াবহ নৌকাডুবি, মৃত ৬, নিখোঁজ অন্তত ২২

পটনা, ২৬ সেপ্টেম্বর (হি.স) : মর্মান্তিক দুর্ঘটনা বিহারে। উলটে গেল নৌকা। নদীতে ডুবেছেন অন্তত ২২ জন যাত্রী। তাঁদের খোঁজ চলছে। নেমেছে ডুবুরি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৬ জনের লাশ মিলে্ছে। কতজন জীবিত, তা এখনও স্পষ্ট নয়। এদিকে মাঝি সাঁতরে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে মতিহারির শিকরহনা নদীতে। স্থানীয় সূত্রে খবর, শিখরগঞ্জ থানার গোধিয়া গ্রামের ২২-২৫ জন যাত্রী চড়েছিল নৌকাটিতে। উদ্দেশ্য ছিল চাষের কাজে শহরে যাওয়া। আকারে ডিঙির চেয়ে সামান্য বড় ছিল নৌকাটি। নিয়ম ভেঙে অতিরিক্ত সংখ্যক যাত্রী তুলেছিল নৌকাটি। নিয়ন্ত্রণ রাখতে না পেরে মাঝনদীতে উলটে যায় নৌকাটি।


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনিক কর্তারা। উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। নেমেছে ডুবুরিও। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৬টি দেহ উদ্ধার হয়েছে। তার মধ্যে এক কিশোরীও রয়েছে। তার নাম চাঁদনি কুমারী। এদিকে নৌকা ডুবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। স্থানীয় সূত্রে খবর, বেশি রোজগারের আশায় বেশিরভাগ সময় অতিরিক্ত যাত্রী বহন করে তারা। এদিনও সেটাই হয়েছে। আর তার জেরেই এই নৌকাডুবি বলে মনে করা হচ্ছে। তবে নৌকাডুবির কারণ জানার চেষ্টা করছে প্রশাসন।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top