News Flash

  • Home
  • প্রধান খবর
  • Miscreants hack wife and child : কলমচৌড়ায় বাড়িতে ঢুকে স্ত্রী সন্তানসহ গৃহস্বামীকে কুপিয়ে ঘায়েল করল দুসৃকতিরা
Image

Miscreants hack wife and child : কলমচৌড়ায় বাড়িতে ঢুকে স্ত্রী সন্তানসহ গৃহস্বামীকে কুপিয়ে ঘায়েল করল দুসৃকতিরা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৫ সেপ্ঢেম্বর৷৷ শুক্রবার গভীর রাতে একদল পাচারকারী ও সন্ত্রাসী গভীর রাতে রহিমপুর এলাকার হানিফ মিয়ার বাড়িতে বাড়িঘর ভাঙচুর সহ তাণ্ডব চালায়৷ ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাত আনুমানিক ১২টা নাগাদ রহিমপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকার পাচারকারী ও সন্ত্রাসী হিসাবে পরিচিত সালাউদ্দিন ও আশিক মিয়ার নেতৃত্বে সাত-আটজন লাঠিয়াল বাহিনী একই এলাকার হানিফ মিয়ার বাড়িতে হামলা চালায়৷


হামলাকারীরা প্রথমে হানিফ মিয়ার টিনের ঘরের বেড়া রড ও ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে৷ তারপর পাচারকারী, লাঠিয়াল বাহিনীরা বাড়িতে হানিফ মিয়ার অনুপস্থিতিতে ঘরের মধ্যে ঢুকে হানিফ মিয়ার স্ত্রী রিনা আক্তারকে শ্লীলতাহানি সহ প্রচণ্ড মারধোর করে৷ শুধু তাকেই নয় তার ঘরে থাকা দুই সন্তানদেরও মারধর করে৷


পরবর্তী সময়ে রিনা আক্তারকে ভয় দেখিয়ে ঘর থেকে ৩০ হাজার টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়৷ অতর্কিত হামলার খবর বাড়ির মালিক হানিফ মিয়া জানতে পেরে তড়িঘড়ি বাড়িতে ছুটে আসে৷ হানিফ মিয়া তাণ্ডবলীলায় বাধা দিলে দুসৃকতিরা তাকেও প্রথমে কিল-ঘুষি লাঠি দিয়ে আঘাত সহ ধারালো দা দিয়ে পায়ে আঘাত করে৷ তাতে হানিফ মিয়ার পায়ে আঘাত লাগে ও প্রচন্ড রক্তাক্ত হয়৷ হানিফ মিয়ার পা দিয়ে রক্ত ঝড়ছে লাঠিয়াল বাহিনীরা দেখতে পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়৷


ঘটনাটি মধ্যরাতে হওয়ায় যোগাযোগ সমস্যার কারণে হাসপাতালে নিয়ে যেতে পারেনি হানিফকে৷ তাকে বাড়িঘরে কোনরকম চিকিৎসা করে রাত কাটায় এলাকার লোকজন৷ পরের দিন সকালবেলা এই ঘটনা এলাকায় চাউর হতেই এলাকার প্রধানসহ লোকজন এসে ঘটনার নিন্দা জানায়৷ পরবর্তী সময়ে হানিফ মিয়াকে এলাকার প্রধান হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে৷ হানিফ মিয়া বর্তমানে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন৷ অপরদিকে এই নিন্দনীয় ঘটনায় হানিফ মিয়ার স্ত্রী রিনা আক্তার কলমচৌড়া থানায় দুই জনের নামে মামলা করেন৷ দুজন হলেন আশিক মিয়া ও সালাউদ্দিন৷ এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে৷

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top