News Flash

  • Home
  • Uncategorized
  • পিতৃহারা হলেন শেরফান, আইপিএল-এর মাঝে দেশে ফিরলেন সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার
Image

পিতৃহারা হলেন শেরফান, আইপিএল-এর মাঝে দেশে ফিরলেন সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার

দুবাই, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : আইপিএল-এর মাঝে পিতৃহারা হলেন সানরাইজার্স হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার শেরফান রাদারফোর্ড । এই পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়াতে তাঁকে বাড়ি ফিরে যেতে হচ্ছে। স্বাভাবিক ভাবেই আইপিএলের জৈব সুরক্ষা বলয় ভেঙে বেরিয়ে যেতে হচ্ছে তাঁকে।

যা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে লিখেছে, ‘শেরফান রাদারফোর্ডের বাবার মৃত্য়ুতে তাঁকে এবং তাঁর পরিবারকে এসআরএইচ পরিবার আন্তরিক সমবেদনা জানাচ্ছে। এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে শেরফান আইপিএলের বায়োবাবেল ভেঙে বের হয়ে যাচ্ছেন।’
আইপিএলের দ্বিতীয় পর্বে জনি বেয়ারস্টোর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার শেরফান রাদারফোর্ডকে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এই ব্যাটসম্যানের পারফরম্যান্স দুরন্ত ছিল। তবে হায়দরাবাদের হয়ে এখনও পর্যন্ত একটি ম্যাচেও খেলেননি তিনি। তার আগেই রাদারফোর্ডকে ফিরে যেতে হচ্ছে দেশে।
উল্লেখ্য, আইপিএলের দ্বিতীয় পর্বে একটি ম্যাচ খেলে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। একটিতেই তারা হেরেছে। ৮ ম্যাচ খেলে একটি ম্যাচ জিতেছে তারা। বাকি ৭ ম্যাচেই হেরেছে। দু’পয়েন্ট নিয়ে লিগ তালিকার লাস্টবয় হায়দরাবাদের দলটি। প্লে অফে যাওয়ার আশা কার্যত শেষ। এখন এই দলে ক্রিকেটারদের সামনে একটাই লক্ষ্য, ভাল পারফরম্যান্স করে নিজের দামটা বাড়িয়ে রাখা। যাতে পরের আইপিএলে ভাল দাম দিয়ে কোনও ফ্র্যাঞ্চাইজি তাদের কিনে নেয়!

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top