News Flash

  • Home
  • Uncategorized
  • না খেলেই দেশে ফিরেছে নিউজিল্যান্ড, পাক পুলিশের ২৭ লক্ষ টাকার বিরিয়ানির বিলে মাথায় হাত পিসিবির
Image

না খেলেই দেশে ফিরেছে নিউজিল্যান্ড, পাক পুলিশের ২৭ লক্ষ টাকার বিরিয়ানির বিলে মাথায় হাত পিসিবির

লাহর, ২৪ সেপ্টেম্বর (হি.স.): ফের সংবাদ শিরোনামে নিউজিল্যান্ডের পাক সফর ।পাকিস্তানের মাটিতে পাক বাহিনীর বিরুদ্ধে নিউজিল্যান্ডের সেই সিরিজে একটিও বল মাঠে না গড়ালেও কিউয়িদের নিরাপ্তত্তায় নিয়োজিত থাকা পুলিশ হজম করে ফেলেছে ২৭ লক্ষ টাকার বিরিয়ানি! যা নিয়ে মাথায় হাত পাকিস্তান ক্রিকেট বোর্ডের।জানা গেছে সাত দিনে ২৭ লক্ষ টাকার বিরিয়ানি খেয়ে ফেলেছে পাকিস্তান পুলিশ।

১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড দল। সফরকে ঘিরে বিপুল আয়োজন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিরাপত্তার অযুহাত দেখিয়ে একটি ম্যাচও না খেলে দেশে ফিরে যায় কিউয়িরা। এতে পিসিবির বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। পাক গণমাধ্যমের খবর, সিরিজ বাতিল হওয়ায় দেড় মিলিয়ন ডলার বা ১৩ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে পিসিবি। প্রশ্নও উঠেছে এতো বড় অঙ্কের খরচ কি করে হল?


খরচের খতিয়ান খতিয়ে দেখতে যে পিসিবি তথ্য পেয়েছে তাতে সকলের চোখ কপাল উঠেছে। সূত্রের খবরে বলা হয়েছে, কিউয়ি দলকে সুরক্ষার জন্য পাকিস্তান সেনাবাহিনীর সাথে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ৫ টি এসপি এবং ৫০০ এরও বেশি এসএসপি মোতায়েন করা হয়েছিল। সিরিজ বাতিল হওয়ার আগে পর্যন্ত মোট ৭ থেকে ৮ দিন পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করেন। আর সেসব পুলিশদের বিরিয়ানি খাওয়াতেই নাকি পিসিবির খরচ হয়েছে ২৭ লাখ টাকা। এই অর্থই এখন বেশ ভারী লাগছে পিসিবির কাছে। কারণ পুলিশকে এত বিরিয়ানি খাইয়েও নিউজিল্যান্ড দলকে বোঝানো গেল না যে, তারা নিরাপদ।

প্রায় এক সপ্তাহ ধরে, নিরাপত্তাকর্মীদের দিনে দুবার বিরিয়ানি পরিবেশন করা হয়েছিল, যার মূল্য ছিল ২৭ লক্ষ টাকা। এই বিলটি যখন অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল তখন এটি প্রকাশ করা হয়েছিল। ২৭ লক্ষ টাকার বিপুল পরিমাণ দেখার পর, অর্থ মন্ত্রণালয় বিলটি আটকে রেখেছে এবং এটি এখনও পাস করা হয়নি। এখন দেখার বিষয় হবে যে পিসিবি এই বিলটি নিয়ে কী করে। আশা করা হচ্ছে পিসিবি ক্ষতিপূরণ হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেট থেকে এই আর্থিক পরিমাণটা পেতে পারে।

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top