News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২৮ থেকেই দু’বছর অন্তর ফুটবল বিশ্বকাপ, ফিফার পরিকল্পনা চিন্তায় উয়েফা
Image

২০২৮ থেকেই দু’বছর অন্তর ফুটবল বিশ্বকাপ, ফিফার পরিকল্পনা চিন্তায় উয়েফা

লন্ডন, ২৩ সেপ্টেম্বর (হি.স) : আর চার বছর নয়, এবার থেকে দু’বছর অন্তরই ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। এবছরের মে মাসে এমনটাই প্রস্তাব দিয়েছে ফিফা। উয়েফা কংগ্রেসে ফিফার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই জানা গিয়েছে ২০২৮ সালের পর থেকেই প্রতি দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে ফিফা। এই প্রস্তাবে সম্মতি নেই উয়েফার ।

প্রতি চার বছর অন্তর আয়োজিত হয় মহিলা ও পুরুষ বিশ্বকাপ। কোনও একটি দেশ এই বিরাট আয়োজনের দায়িত্ব পেয়ে থাকে। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর প্রস্তাব এবার থেকে দু’বছর অন্তর অন্তর পুরুষ এবং মহিলাদের এই বিশ্বকাপের আয়োজন করা যেতে পারে। প্রতি দু’বছর অন্তর ছেলে এবং মেয়েদের বিশ্বকাপ আয়োজন করা যায় কি না তা নিয়ে ২০২১ সালের মে মাসে গবেষণা শুরু করে ফিফা। ফিফার তরফে সেই প্রস্তাব উয়েফার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাতেই চিন্তা শুরু হয়েছে ইউরোপীয় ফুটবল মহলে।
উয়েফা মনে করছে, ২০২৮ সালের মধ্যে বিশ্বকাপের সংখ্যা বাড়িয়ে দেবে ফিফা। যার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ইউরোপের ক্লাবগুলি। আর্থিকভাবে ধাক্কা খাবে উয়েফাও। কারণ, ফিফার ভাবনা কার্যকরী করতে গেলে আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারই বদলে ফেলতে হবে। অন্যান্য টুর্নামেন্টগুলির আয়োজন এক্ষেত্রে কীভাবে হবে, তা-ও বড় প্রশ্ন। তাছাড়া এমনটা হলে বিশ্বকাপ কোয়ালিফায়িং রাউন্ডের জন্যও সময় অনেকটাই কমে যাবে। সেকারণেই ফিফার প্রস্তাবে রাজি নয় ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top