News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকায় পৌঁছলেন প্রধানমন্ত্রী, ভারতীয়দের অভ্যর্থনায় আপ্লুত মোদী
Image

আমেরিকায় পৌঁছলেন প্রধানমন্ত্রী, ভারতীয়দের অভ্যর্থনায় আপ্লুত মোদী

ওয়াশিংটন, ২৩ সেপ্টেম্বর (হি.স.): আমেরিকায় পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩-দিনের সফরে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি-তে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী। ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাঁধু, ব্রিগেডিয়ার অনুপ সিঙ্ঘল, এয়ার কমোডর অঞ্জন ভদ্র প্রমুখ।

মোদী আসছেন ওয়াশিংটনে, এই খবর অনেক দিন আগেই পেয়ে গিয়েছিলেন আমেরিকায় বসবাসরত প্রবাসী ভারতীয়রা। বৃহস্পতিবার হাতে তেরঙা নিয়ে বিমানবন্দরের বাইরে তাঁরা অপেক্ষা করছিলেন, মোদীকে শুধুমাত্র এক ঝলক দেখার জন্য। বিমানবন্দর থেকে বেরোনোর সময় নিজের গাড়ি থেকে নেমে পড়েন প্রধানমন্ত্রী, অপেক্ষারত ভারতীয়দের উদ্দেশে হাত নেড়ে নিজের খুশি ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। অনেকের সঙ্গে কথাও বলেন, হাতও মেলান। এরপর সেখান থেকে প্রধানমন্ত্রী চলে যান একটি হোটেলে। আমেরিকায় বসবাসরত ভারতীয়দের অভ্যর্থনায় অত্যন্ত খুশি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি জানিয়েছেন, “উষ্ণ অভ্যর্থনার জন্য ওয়াশিংটন ডিসিতে ভারতীয় কমিউনিটির প্রতি কৃতজ্ঞ। আমাদের প্রবাসীরা আমাদের শক্তি। ভারতীয় প্রবাসীরা কীভাবে বিশ্বজুড়ে নিজেদের আলাদা করেছেন তা প্রশংসনীয়।”

উল্লেখ্য, ৩-দিনের সফরে কোয়াড নেতাদের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোয়াড নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। বক্তব্য রাখবেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৭৬ তম অধিবেশনে

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top