News Flash

Image

Road had become a death trap : নির্মাণের কয়েকমাস যেতে না যেতেই মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। মুঙ্গিয়াকামি ব্লকের তুইকর্মা থেকে হাজরাবাড়ি নবজয় পাড়া যাওয়ার মূল রাস্তাটি নির্মাণের কয়েকমাস যেতে না যেতেই মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাতে যাতায়াতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন বিস্তীর্ণ এলাকার মানুষ।প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে নির্মিত তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের তুইকর্মা থেকে হাজরাবাড়ি নবজয় পাড়া যাওয়ার মূল রাস্তাটি নির্মাণের কয়েকমাস যেতে না যেতেই মরণ ফাঁদে পরিণত হয়েছে।

এলাকাবাসীর তরফ থেকে বারবার আবেদন-নিবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। প্রত্যন্ত এলাকায়। এই রাস্তাটির নির্মাণ করা হয় মাত্র ২ বছর পূর্বে। কাজের বরাত দেওয়া হয় এন.বি.সি.সি ঠিকাদারী সংস্থাকে। সেই সংস্থা তেলিয়ামুড়ার স্থানীয় ঠিকাদার মনোজ ঘোষকে কাজ করার দায়িত্ব দেয়।অভিযোগ,কাজের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা সহ নিম্নমানের কাজ করার ফলে ২ বছর যেতে না যেতেই, রাস্তাটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। যার ফল ভোগ করতে হচ্ছে পথচলতি সাধারন মানুষজন সহ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করা প্রায় ১০ থেকে ১৫টি প্রত্যন্ত অঞ্চলের উপজাতি অধ্যুষিত গ্রামের মানুষজনদের ।

Releated Posts

মণিপুরের খসড়া ভোটার তালিকায় ফের পুরুষদের ছাপিয়ে মহিলা ভোটার বেশি

ইম্ফল, ৫ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রবিবার প্রকাশিত মণিপুরের খসড়া ভোটার তালিকায়…

ByByNews Desk Jul 5, 2026

স্থায়ী শান্তি ফেরাতে সংলাপই একমাত্র পথ: মণিপুরের মুখ্যমন্ত্রী, নিহত বিজেপি বিধায়ক ভুংজাগিন ভালতের শেষকৃত্যে শ্রদ্ধা

ইম্ফল, ৪ জুলাই (আইএএনএস): সংঘাত-বিধ্বস্ত মণিপুরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপই একমাত্র পথ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ওয়াই.…

ByByNews Desk Jul 4, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

সেবা সেতু’র মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় সরকারি পরিষেবা, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩ জুলাই (আইএএনএস) : ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ সরকারি পরিষেবা পৌঁছে দিতে…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top