News Flash

  • Home
  • Uncategorized
  • 11-year-old daughter became a DM : একদিনের জেলাশাসক হয়ে ইচ্ছাপূরণ ১১ বছরের মেয়ের
Image

11-year-old daughter became a DM : একদিনের জেলাশাসক হয়ে ইচ্ছাপূরণ ১১ বছরের মেয়ের

আমেদাবাদ, ১৯ সেপ্টেম্বর (হি.স) : বয়স মাত্র ১১ বছর। মারণ রোগ বাসা বেঁধেছে মস্তিষ্কে। ছোট্ট ফ্লোরা আসোদিয়ার প্রাণশক্তি কতদিন থাকবে তা নিশ্চিত করে বলতে পারেননি ডাক্তাররাও। এদিকে মেয়ের সরকারি উচ্চপদে চাকরি করার খুব শখ। বড় হয়ে জেলাশাসক হওয়ার স্বপ্ন দেখে। পড়াশোনাতেও তুখোড়। ছোট্ট মেয়েটির স্বপ্নপূরণে এগিয়ে এসেছেন আহমেদাবাদের জেলাশাসক সন্দীপ স্যাঙ্গেল নিজেই। একদিনের জন্য নিদের চেয়ার ছেড়ে দিয়েছেন ছোট্ট ফ্লোরার জন্য। আহমেদাবাদের জেলাশাসক সন্দীপ স্যাঙ্গেল জানিয়েছেন, খবর এসেছিল মেধাবী একটি মেয়ে জেলাশাসক হওয়ার স্বপ্ন দেখে। মাত্র ১১ বছরের একটি মেয়ে ব্রেন টিউমারে আক্রান্ত। গত মাসেই অস্ত্রোপচার হয়েছে। মেয়েটির ইচ্ছাপূরণে তাই সকলেই একমত হয়। একদিনের জন্য নিজের স্বপ্নে বাঁচতে দেওয়ার সুযোগটুকু দিতে অসুবিধা কোথায়।

গান্ধীনগরের বাসিন্দা ফ্লোরা আসোদিয়া গত সাত মাস ধরে ব্রেন টিউমারে ভুগছে। মেয়েটির পরিবার জানিয়েছে, স্কুলে বরাবরই প্রথম সারিতে থাকে ফ্লোরা। পড়াশোনায় খুব ভাল। এখন থেকেই নিজের লক্ষ্য বেছে রেখেছে। ফ্লোরাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন চিকিত্‍সকরা। আগামী ২৫ সেপ্টেম্বর ফ্লোরার জন্মদিন। তার আগে এটাই ওর সবচেয়ে বড় উপহার। অভিনব উদ্যোগ শুধু নয়, মানবিকতার নিদর্শনও বটে। জেলাশাসক সন্দীপ স্যাঙ্গেল বলেছেন, ফ্লোরার বাবা-মা অনুরোধ করেন যদি এই উপহার তাকে দেওয়া যায়। একদিনের জন্য জেলাশাসকরে চেয়ারে বসার ইচ্ছাপূরণ হয় তার। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান সকলে। অস্ত্রোপচারের পরে বাচ্চা মেয়েটির শারীরিক অবস্থা স্থিতিশীল নেই। ডাক্তাররা নিশ্চিত করে কিছু জানাতেও পারেননি। তবে সকলেই প্রার্থনা করছেন ছোট্ট ফ্লোরার জন্য। এখন শুধু আহমেদাবাদা নয়, গোটা দেশ চাইছে তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়াশোনা শেষ করে জেলাশাসক হয়েই ফিরে আসুক ফ্লোরা।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top