কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): শুক্রবার সকালে ভোট শুরুর মুখে এক্স হ্যান্ডলে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, “আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় যে সব আসনে ভোট হচ্ছে, সেই সব আসনের প্রত্যেক ভোটদাতাকে রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের অনুরোধ জানাই। ভোটদানের উচ্চ হার আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করবে। আমি বিশেষ করে আমাদের তরুণ ও মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় যোগদানের অনুরোধ করব। আপনার ভোটই হল আপনার কন্ঠস্বর !”

আপনার ভোটই হল আপনার কন্ঠস্বর, বার্তা প্রধানমন্ত্রী মোদীর
Tags:

















