News Flash

Image

রাঁচিতে চলন্ত গাড়িতে আগুন, আহত চালক

রাঁচি, ২৬ এপ্রিল (হি.স.) : রাঁচিতে একটি চলন্ত গাড়িতে আগুন লেগে চালক গুরুতর আহত হন। রাঁচির বিমানবন্দর থানা এলাকায় শুক্রবার হঠাৎ একটি চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। তার ফলে গুরুতর জখম হন গাড়ির চালক। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, চলন্ত গাড়িতে হঠাৎ আগুন লাগায় গাড়ি চালক ভয় পেয়ে রাস্তার পাশে গাড়ি পার্ক করার চেষ্টা করলেও ব্যর্থ হন, গাড়িটি দ্রুতগতিতে পাশের খাদে পড়ে যায়। কোনওমতে জ্বলন্ত গাড়ি থেকে বেরিয়ে আসেন চালক। স্থানীয় আহত চালককে হাসপাতালে নিয়ে যায়। বিমানবন্দর থানার আধিকারিক কাশ্যপ গৌতম ঘটনাস্থলে পৌঁছে দমকল বিভাগকে বিষয়টি জানান। দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।শর্ট সার্কিট থেকে গাড়িতে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top