News Flash

  • Home
  • Uncategorized
  • Messi made his debut : আজ পিএসজির ঘরের মাঠে অভিষেক মেসির
Image

Messi made his debut : আজ পিএসজির ঘরের মাঠে অভিষেক মেসির

প্যারিস, ১৯ সেপ্টেম্বর (হি.স) : ফুটবল বিশ্বকে চমকে দিয়ে প্যারিস সা জারমাঁয় এসেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবের জার্সি পরে তাকে মাঠে নামতে দেখলেই চোখ কচলাচ্ছেন ফুটবল অনুরাগীরা। নতুন ক্লাবের হয়ে দুটো ম্যাচ খেলা হয়ে গেলেও মেসির পা থেকে গোল আসেনি। আজ রবিবার পার্ক দেস প্রিন্স অর্থাত্‍ পিএসজির ঘরের মাঠে প্রথম বার নামবেন আর্জেন্টাইন মহাতারকা।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে নেইমার-মেসি-এমবাপে ত্রিফলা নামিয়েও বেলজিয়ান ক্লাব ব্রগের কাছে আটকে গিয়েছে প্যারিস সা জরমাঁ। নতুন ক্লাবের হয়ে মেসির প্রথম গোলটি আসতে পারত ওইদিনই। আর্জেন্টাইন মহাতারকার শট ক্রসবারে লেগে প্রতিহত হওয়ায় শূণ্য হাতেই ফিরতে হয়েছে তাকে। আজ লিঁও’র বিরুদ্ধে ঘরের মাঠে গোল করে খাতা খুলতে চাইবেন মেসি।
ম্যাচের আগে আশঙ্কার কথা শুনিয়েছেন পিএসজি কোচ মৌরিসিও পচেত্তিনো। মেসিদের কোচ জানান চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন এমবাপে। বাকি দলের সঙ্গে অনুশীলন করলেও লিঁওর বিরুদ্ধে ফ্রেঞ্চ স্ট্রাইকার মাঠে নামতে পারবেন কিনা বিবেচনা করে দেখবে পিএসজি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top