News Flash

  • Home
  • Uncategorized
  • Killed the young man : বাড়ি থেকে ডেকে নিয়ে মেলাঘরে যুবককে হত্যা
Image

Killed the young man : বাড়ি থেকে ডেকে নিয়ে মেলাঘরে যুবককে হত্যা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৮ সেপ্ঢেম্বর৷৷ শনিবার সাতসকালে মেলাঘর থানাধীন তেলকাজলা গ্রাম পঞ্চায়েত এর ৩ নং ওয়ার্ডের বরডেফা এলাকায় ফেরদৌস মিয়া নামে ২২ বছরের এক যুবকের বিদ্যুতের খুটির সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়৷ পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে৷


ফেরদৌসের পরিবারের ভাই ও বোনের সাথে কথা বলে জানা গেছে গতকাল রাত্রে এলাকার আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি ফেরদৌস মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়৷ তবে তাকে কি কারণে ডেকে নিয়ে যায় তা এখনো জানা যায়নি৷পরিবারের অভিযোগ তাকে প্রথমে খুন করা হয়েছে তারপর বিদ্যুতের খুঁটির সাথে ঝুলিয়ে রাখা হয়েছে৷ এই ঘটনয়া আনোয়ার হোসেন, তাজুল ইসলাম ও ফিরোজ মিয়া নামে তিন ব্যক্তি জড়িত রয়েছে বলে জানা যায়৷ তাদের সাথে পূর্ব শত্রুতা রয়েছে বলে জানা যায়৷ এই ঘটনার খবর প্রথমে পুলিশকে দেওয়া হলে পুলিশ গিয়ে অমৃত ফেরদৌস মিয়াকে মেলাঘর হাসপাতালে নিয়ে আসেন৷ ময়না তদন্ত করার পর তাঁর মৃতদেহ পরিবার হাতে তুলে দেয়া হবে বলে জানা যায়৷ এই ঘটনায় পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন৷ হত্যা না আত্মহত্যা নিয়ে ধোঁয়াশা৷ ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ পুলিশ যদি সঠিক তদন্ত করে তাহলে আসল রহস্য বেরিয়ে আসবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top