News Flash

  • Home
  • Uncategorized
  • Attempt to kill a person : অটো রিস্কা দিয়ে ধাক্কা দিয়ে প্রাণে মারার চেষ্টা এক ব্যক্তিকে
Image

Attempt to kill a person : অটো রিস্কা দিয়ে ধাক্কা দিয়ে প্রাণে মারার চেষ্টা এক ব্যক্তিকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। অটো রিস্কা দিয়ে ধাক্কা দিয়ে প্রাণে মারার চেষ্টা এক ব্যক্তিকে। ঘটনা বিশালগড় থানাধীন ভূঁইয়ার মাথা এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় ,শনিবার সকাল দশটা নাগাদ ভূঁইয়ার মাথা স্কুলের সামনে অটো গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে প্রাণে মারার চেষ্টা করে বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তিকে । আহতের চিৎকার চেঁচামেচি শুনে পার্শ্ববর্তী এলাকার লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে। অভিযুক্ত অটোচালক রিন্টু দেবনাথ সেখান থেকে গা-ঢাকা দেয়।

এরপর আহত ব্যক্তিকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখান থেকে চিকিৎসা করিয়ে বিশালগড় থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করবে বলে জানান পরিবারের লোকজন। এদিকে জানা যায় , বিশ্বজিৎ দাস রিন্টু দেবনাথের ছোট ভাইয়ের শ্বশুর । রিন্টু দেবনাথের ছোট ভাই কিছুদিন আগে বিষপানে আত্মহত্যা করে পারিবারিক জামেলাকে কেন্দ্র করে। রিন্টুর ভাইয়ের মৃত্যুর পর থেকে ছোট ভাইয়ের শশুর বাড়ির উপর আক্রমণ চালায়। আজ সকালে ছোট ভাইয়ের শশুর কাজের উদ্দেশ্যে বাইরে থেকে যাবার পথে রিন্টুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রাণে মারার চেষ্টা করে ,গাড়িতে ধাক্কা দেয়। এরপর তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধোর করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top