News Flash

  • Home
  • বাণিজ্য
  • Disrepair for a long time : আমবাসা কমলপুর বাইপাস রোডটি দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পরিণত
Image

Disrepair for a long time : আমবাসা কমলপুর বাইপাস রোডটি দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পরিণত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। আমবাসা কমলপুর বাইপাস রোডটি দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পরিণত। বাইপাস রোড সংস্কারের তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাতে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন এলাকায় বসবাসকারী জনগণ। দীর্ঘদিন ধরে বেহাল দশায় আমবাসা কমলপুরের বাইপাস রোড। বছর খানেক আগে কুলাই বাজার সংলগ্ন ব্রিজ ভেঙ্গে পরে নদীতে ।পাশাপাশি আমবাসা চান্দ্রাই পাড়া স্কুলসংলগ্ন ব্রিজটি বেহাল দশার কারণে একমাত্র বাইপাস সড়ক হিসেবে ব্যবহৃত হতো আমবাসা কচুছড়া ভায়া কমলপুর রাস্তাটি।

ফলে জাতীয় সড়কের সব ছোট বড় গাড়ি এই রাস্তাকে ব্যবহার করে যাতায়াত করতো। যদিও গত কিছুদিন পূর্বে ঐ ব্রিজগুলি চালু হয়। কিন্তু বেহাল দশায় পরিণত হয়েছে আমবাসা কচুছড়া ভাইয়া কমলপুর রাস্তাটি। ছোট গাড়ি বাইক এমনকি এম্বুলেন্স পর্যন্ত কচু ছড়া, ডাব বাড়ি, বলরাম এলাকায় আসা যাওয়া করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীরা যাতায়াত করতে রাস্তায় থাকা জল অতিক্রম করে যেতে হচ্ছে। প্রতিদিন গাড়ি-বাইক দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠছে এই রাস্তাটিকে পুনরায় মেরামত করে যাতায়াতে জন্য স্বাভাবিক করে তোলার ।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top