News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-কাশ্মীরকে নিজের বাড়ি বললেন রাহুল, তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে
Image

জম্মু-কাশ্মীরকে নিজের বাড়ি বললেন রাহুল, তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে

জম্মু, ১০ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরকে নিজের ‘বাড়ি’ বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের মতে, “আমি যখনই জম্মু-কাশ্মীরে আসি, মনে হয় বাড়িতে এসেছি।” একইসঙ্গে বিজেপি ও আরএসএস-কে আক্রমণ করে রাহুল বলেছেন, “জম্মু-কাশ্মীরের সংস্কৃতিকে ভাঙার চেষ্টা করছে বিজেপি ও আরএসএস।” শুক্রবার জম্মুর ত্রিকুটা নগরে দলীয় অনুষ্ঠানে অংশ নেন রাহুল গান্ধী।

সেখানে কংগ্রেস কর্মীদের সামনে বক্তব্য রাখার সময় রাহুল বলেছেন, “জয় মাতা দি”। এরপরই রাহুল গান্ধী এদিন বলেছেন, “আমি যখনই জম্মু-কাশ্মীরে আসি, মনে হয় বাড়িতে এসেছি। আসলে জম্মু-কাশ্মীরের সঙ্গে আমার পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক।” এদিন বিজেপি ও আরএসএস-কে তীব্র আক্রমণ করে রাহুল বলেছেন, “জম্মু-কাশ্মীরের সংস্কৃতিকে ভাঙার চেষ্টা করছে বিজেপি ও আরএসএস।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top