News Flash

  • Home
  • Uncategorized
  • ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়ছেন বিজেপি-র প্রিয়ঙ্কা
Image

ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়ছেন বিজেপি-র প্রিয়ঙ্কা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স.) : শেষমেশ ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। ওই কেন্দ্রে রাজ্য বিজেপি-র নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করল পদ্মশিবির।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীর বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে একটা দোলাচল সৃষ্টি হয় দলের অন্দরে। বিজেপি-র অনেক বড় নেতাই মুখ ফিরিয়ে নিয়েছিলেন। মিঠুন চক্রবর্তীও মমতার বিরুদ্ধে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে গেরুয়া শিবির সূত্রে খবর পাওয়া গিয়েছিল। ফলে কাকে দাঁড় করানো হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়। শেষ পর্যন্ত শুক্রবার আইনজীবী প্রিয়ঙ্কাকেই প্রার্থী হিসাবে ঘোষণা করল বিজেপি। যদিও প্রিয়ঙ্কাকে ওই পদে প্রার্থী করা হতে পারে বলে একটা জল্পনা চলছিল। ঘটনাচক্রে প্রিয়ঙ্কা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। সেই জল্পনাকে সত্যি করেই নাম ঘোষণা করল পদ্মশিবির।

উল্লেখ্য, চলতি মাসের শেষে, ৩০ সেপ্টেম্বর ভবানীপুর আসনে উপনির্বাচন। কিন্তু কাকে প্রার্থী করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিলনা বিজেপি। ৬ জনের নামের একটি তালিকা পাঠানো হয় দিল্লিতে। সেই তালিকায় ছিল অভিনেতা রুদ্রনীল ঘোষ, তথাগত রায়, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও বিশ্বজিৎ সরকার। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের দাবি ছিল, ছয় নয়, তিনজনের নাম পাঠানো হয়েছে। সেখানে রুদ্রনীল ও আরও দু’জনের নাম আছে। যদিও চূড়ান্ত নাম ঘোষণার আগে এখনও ঘোরাফেরা করছিল একাধিক নাম। কাউন্সিলর তিস্তা বিশ্বাসের সঙ্গেও যোগাযোগ করা হয়। উঠে আসছে রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী-র নামও। জল্পনার অবসান ঘটিয়ে প্রার্থীর নাম ঘোষণা করা হল। রাজ্যের পাঠানো নামগুলোর মধ্যেই একটি নামে সিলমোহর দেয় শীর্ষ নেতৃত্ব।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top