News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে করোনায় আক্রান্ত ৩৪,৯৭৩ জন, ২৬০ বেড়ে মোট মৃত্যু ৪.৪২-লক্ষাধিক
Image

দেশে করোনায় আক্রান্ত ৩৪,৯৭৩ জন, ২৬০ বেড়ে মোট মৃত্যু ৪.৪২-লক্ষাধিক

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): করোনার প্রকোপ কমছেই না ভারতে, প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে নতুন সংক্ৰমণ ও মৃত্যুর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৭৩ জন, এই সময়ে কোভিডে মৃত্যু হয়েছে ২৬০ জনের। বৃহস্পতিবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৭,৬৮১ জন, ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৪৯ শতাংশ। এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৩,৯০,৬৪৬ জন (১.১৮ শতাংশ), বিগত ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ২,৯৬৮ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৭,৮৭,৬১১।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৩৪,৯৭৩ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩১ লক্ষ ৭৪ হাজার ৯৫৪ জন। ভারতে ৭২.৩৭-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ৭২,৩৭,৮৪,৫৮৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) টিকা পেয়েছেন ৬৭,৫৮,৪৯১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৬০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৪২,০০৯ জন (১.৩৩ শতাংশ)।

ভারতে সুস্থতার হার বেড়েই চলেছে, বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩৭,৬৮১ জন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,২৩,৪২,২৯৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৪৯ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৭২ কোটি ৩৭ লক্ষ ৮৪ হাজার ৫৮৬ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে। কেরলের কোভিড-পরিস্থিতি প্রতিদিনই ভাবিয়ে তুলছে। বিগত ২৪ ঘন্টায় সমগ্র ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪,৯৭৩ জন ও মৃত্যু হয়েছে ২৬০ জনের, শুধুমাত্র কেরলেই বৃহস্পতিবার সারাদিনে সংক্রমিত হয়েছেন ২৬,২০০ ও মৃত্যু হয়েছে ১১৪ জনের।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top