News Flash

  • Home
  • Uncategorized
  • CPM congratulated the workers : কর্মীদের সংগ্রামী মেজাজকে অভিনন্দিত করল সিপিএম
Image

CPM congratulated the workers : কর্মীদের সংগ্রামী মেজাজকে অভিনন্দিত করল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ বিরোধী দলনেতা মানিক সরকারকে আবারও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী৷ দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সি পি আই (এম)-এর ডাকে কাঠালিয়া ব্লকভিত্তিক গণডেপুটেশনে অংশ নেওয়ার জন্য রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার সোনামুড়া হয়ে কাঠালিয়া যাওয়ার পথে ধনপুর ও বাঁশপুকুরে বিজেপি কর্মীরা তাঁর কনভয় আটকানোর চেষ্টা করে এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে ব্যর্থ হয়৷


পুলিশ আধিকারিকরা প্রথম থেকেই আইন-শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সম্ভাবনার কথা বলে কাঠালিয়া যেতে মানিক সরকারকে বার বার নিষেধ করে৷ মানিক সরকার পুলিশ আধিকারিকদের বলেন- তাঁকে কাঠালিয়া যেতে যারা বাধা দিচ্ছে তাদের সরিয়ে তাঁর কাঠালিয়া কর্মসূচীতে অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব পুলিশের৷ পরে মানিক সরকার ও গণডেপুটেশনে সোনামুড়ার দিক থেকে অংশগ্রহণকারীদের নিয়ে পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে বাঁশপুকুর বাজার পার হয়ে গাড়িতে ওঠেন এবং কাঠালিয়া পৌঁছে জমায়েতে বক্তব্য রাখেন৷
সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী বিরোধী দলনেতার এমনকি নিজের নির্বাচন ক্ষেত্রের কর্মসূচীতেও যেতে বাধা দেওয়ার বিজেপি-র এই অশোভন ও অগণতান্ত্রিক রাজনীতির তীব্র নিন্দা করছে৷ এর আগেও ধনপুরের একই স্থানে বিজেপি কর্মীরা মানিক সরকারের পথ অবরোধ করে তাঁকে ফিরিয়ে দিয়েছিল৷ এবারও একই চেষ্টা করা হয়৷ তবে এবার তাঁকে আটকানো যায়নি৷ রাজ্য সম্পাদকমন্ডলী কাঠালিয়া ব্লক ডেপুটেশনে অংশগ্রহণকারীদের সংগ্রামী মেজাজকে অভিনন্দিত করছে৷ বিজেপি’র এই অগণতান্ত্রিক রাজনৈতিক কর্মধারার বিরুদ্ধে রাজ্যের সর্বত্র প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য পার্টি জনগণের নিকট আহ্বান জানাচ্ছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top