News Flash

  • Home
  • Uncategorized
  • সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ, ত্রিপুরা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের
Image

সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ, ত্রিপুরা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের

আগরতলা, ৪ সেপ্টেম্বর (হি. স.) : সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি এ এ কুরেশী এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওই মামলায় শুনানি হবে। প্রসঙ্গত, ত্রিপুরা হাই কোর্ট গত ২৩ ফেব্রুয়ারী এক রায়ে ছয় মাসের মধ্যে সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের নির্দেশ দিয়েছিল। কিন্ত, এখনো তাঁদের নিয়মিত করার জন্য ত্রিপুরা সরকার কোন সিদ্ধান্ত নেয়নি।


প্রসঙ্গত, প্রায় ৫২০০ স্নাতক এবং অস্নাতক শিক্ষক অধুনা সর্ব শিক্ষা তথা বর্তমান সমগ্র শিক্ষা প্রকল্পে ২০০৯ সাল থেকে কর্মরত রয়েছেন। তাঁরা চাকুরীর প্রথম দিন থেকে স্থির বেতনে কাজ করছেন। দীর্ঘ বছর ধরে বঞ্চনার অভিযোগ এনে নিয়মিতকরণের আর্জি নিয়ে ত্রিপুরা হাই কোর্টে দুইটি জনস্বার্থ মামলা করেছিলেন সর্ব শিক্ষার শিক্ষকরা। ওই মামলায় উচ্চ আদালতের প্রধান বিচারপতি এ এ কুরেশী এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গত ২৩ ফেব্রুয়ারী সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের রায় দিয়েছিলেন। ছয় মাসের মধ্যে ওই আদেশ কার্যকরের রায় দিয়েছিল আদালত। শুধু তাই নয়, তাঁদের ৫ বছর কার্যকাল সমাপ্ত হওয়ার পর থেকে নিয়মিত বেতনক্রমের সুবিধা এবং পেনশনেও তাঁর প্রতিফলনের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত।


কিন্ত, কোন এক অজ্ঞাত কারণে ত্রিপুরা সরকার এখনো তাঁদের নিয়মিতকরণে কোন সিদ্ধান্ত নেয়নি। ফলে, সর্ব শিক্ষার শিক্ষকরা ত্রিপুরা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন। আগামী সোমবার ৬ সেপ্টেম্বর ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি এ এ কুরেশী এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওই মামলায় শুনানি হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top