News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদী, সেপ্টেম্বরের শেষেই মোদী-বাইডেন সাক্ষাত্‍
Image

ফের মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদী, সেপ্টেম্বরের শেষেই মোদী-বাইডেন সাক্ষাত্‍

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি. স) : সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই মার্কিন মুলুকে পাড়ি দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কে যাওয়ার কথা মোদীর। কেন্দ্রের শীর্ষ আধিকারিকদের সূত্রে এমনটাই খবর। জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই নরেন্দ্র মোদীর প্রথম মার্কিন সফর হতে চলেছে।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দিষ্ট সূচি অনুযায়ী, সেপ্টেম্বরের ২২-২৭ তারিখ মার্কিন সফরে যেতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সশরীরে প্রথম সাক্ষাত্‍ করতে পারেন মোদী। এর আগে তিনবার ভার্চুয়ালি সাক্ষাত্‍ হয় দুজনের। মার্চে কোয়াড সম্মেলন, এপ্রিল জলবায়ু পরিবর্তন সম্মেলন এবং জুনে জি-৭ গোষ্ঠীর বৈঠকে।

জি-৭ গোষ্ঠীর বৈঠকে মোদীর সশরীরে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির কারণে সেই সফর বাতিল করতে হয়। এরই মধ্যে আফগানিস্তানে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। সেই পরিস্থিতিতে মোদীর মার্কিন সফর বেশ তাত্‍পর্যপূর্ণ। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী।

গত ২০১৯ সালের সেপ্টেম্বরে মার্কিন সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে হাউডি মোদী ইভেন্ট আয়োজিত হয়। দুবছর পর ফের মার্কিন সফরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top