News Flash

  • Home
  • খেলা
  • Large quantities of drugs were seized : তেলিয়ামুড়া ও বিলোনীয়ায় বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত
Image

Large quantities of drugs were seized : তেলিয়ামুড়া ও বিলোনীয়ায় বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ তেলিয়ামুড়া, ৩ সেপ্ঢেম্বর৷৷ গাঁজা বোঝাই গাড়ি সহ রাজনগরে পি আর বাড়ী পুলিশের হাতে ধৃত এক গাড়ি চালক , গাড়ি চালকের নাম শিপন সরকার , ,শুক্রবার দুপুরে বিলোনিয়া রাজনগর পিআর বাড়ি থানাধীন সংলগ্ণ এলাকা থেকে গাঁজা বোঝাই গাড়ি সহ গাড়ি চালককে আটক করে পুলিশ৷


জানা যায় , রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ রুটিন মাফিক যানবাহন চেকিং করার সময় , টট্ট ০৭ক্ক ০৩৬৬ এই নম্বরের ইকো গাড়ির চালক সহ গাড়িতে থাকা আরেক জন যাত্রী পুলিশ দেখে গাড়ি ঘুরিয়ে পালাতে চেষ্টা করে৷ এতে সন্দেহ হয় পুলিশের৷ পুলিশ ছুটে গিয়ে ইকো গাড়ির চালককে আটক করতে সক্ষম হলেও গাড়িতে থাকা অন্য জনকে আটক করতে পারেনি৷


পুলিশ ছুটে যাওয়ার আগেই গাড়ির দরজা খুলে পালিয়ে যায়৷ রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ ইকো গাড়ি তল্লাশি চালিয়ে বিশ কেজির উপরে গাড়ি থেকে গাঁজা উদ্ধার করে৷ জানা যায় সোনামুড়া বক্সনগর কলৌমচৌরা থেকে গাঁজা বোঝাই করে রাজনগর নিয়ে আসা হয় বাংলাদেশের উদ্দ্যেশে পাচারের জন্য৷


এদিকে, ভ্যাহিকেল চেকিংয়ের সময় ট্রাফিক আগরতলার দিক থেকে আসা একটি দূরপাল্লার লরি সন্দেহ বশত গাড়িটি থামিয়ে চেকিং করতেই গাড়িটির গোপন কক্ষ থেকে উদ্ধার হয় ৩২টি প্যাকেটে ৩০৫ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা৷ আটক করা হয় গাড়ির চালক রামজি যাদব (৩৭) এবং সহ চালক সঞ্জয় যাদব (৪০)-কে৷ উভয়ের বাড়ি বহিঃ রাজ্যে৷ উদ্ধারকৃত গাঁজা গুলোর বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ট্রাফিক৷ গাড়ির চলক এবং সহ চালককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে গাঁজা গুলো খয়েরপুর এলাকার কোন একটি জায়গা থেকে মাল বোঝাই করে শিলং এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top