News Flash

Image

Party office vandalized at Jirania : জিরানীয়ায় পার্টি অফিস ভাঙচুর, উদ্বেগ প্রকাশ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ জিরানীয়ায় সিপিএম পার্টি অফিস ভাঙচুর করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিপিএম রাজ্য কমিটি৷ দলের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, গতকাল রাত সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে জিরানীয়া মহকুমার অন্তর্গত সি পি আই (এম)’র কৃষ্ণনগর লোক্যাল কমিটির অফিস বিজেপি দুর্বৃত্তরা বুলডজার দিয়ে ভেঙ্গে দেয়৷ অফিসটি জোত জায়গায় অবস্থিত ছিল৷ পার্টি ওই জমিতে দালান তৈরি করেছিল৷পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বেআইনিভাবে বিচ্ছিন্ন করে দিয়ে বিজেপি দুর্বৃত্তরা এই অপরাধ সংগঠিত করেছে৷


দালান ভাঙার আওয়াজ পেয়ে আশপাশের মানুষ বেরিয়ে এলে দুর্বৃত্তরা তাদের জীবনহানির হুমকি দেয়৷সাড়ে তিন বছর আগে বিজেপি-আই পি এফ টি জোট সরকার প্রতিষ্ঠার কয়েকদিন পরই বিজেপি দুর্বৃত্তরা পার্টি অফিসের দরজা ভেঙে ভেতরে ঢুকে অফিসেরআসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করেছিল৷ তার পর থেকে অফিসটি বন্ধ ছিল৷অফিস ভাঙার খবর যথাসময়ে পুলিশ আধিকারিকদের জানানো সত্ত্বেও পুলিশের কোনওভূমিকা ছিল না৷


সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী বিজেপি দুর্বৃত্তদের দ্বারা জোত জমিতে অবস্থিত সি পি আই (এম) কৃষ্ণনগর লোক্যাল কমিটি অফিস সম্পূর্ণ ধবংস করার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এই অপরাধ প্রতিহত করতে পুলিশের অপরাধমূলক নীরবতা অগ্রহণযোগ্য বলে পার্টি মনে করে৷ অবিলম্বে দোষীদের আইনানুগ শাস্তি বিধানের কার্যকরী উদ্যোগ নিতে পার্টি রাজ্য সরকারের নিকট দাবি জানাচ্ছে৷ মজলিশপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি বিধায়কের মন্ত্রী হওয়ার নিশ্চিত খবরের পর পরই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পার্টি নেতা-কর্মী-সমর্থকদের বাড়ি-ঘরে হামলা, অগ্ণিসংযোগ ইত্যাদি সন্ত্রাসমূলক তৎপরতা বিজেপি দুর্বৃত্তরা নতুন উদ্যমে চালাতে শুরু করে৷ কৃষ্ণনগর লোক্যাল অফিস ধুলিস্যাৎ করার ঘটনা তারই অংশ৷ এ ধরনের ফ্যাসিস্টসুলভ আক্রমণ বিজেপি জোট সরকারের জনবিচ্ছিন্নতাকেই প্রকট করছে এবং তা আরও বাড়তেই থাকবে৷

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top