News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় ব্রু শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া প্রতিদিন নজরদারির নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর
Image

ত্রিপুরায় ব্রু শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া প্রতিদিন নজরদারির নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর

আগরতলা, ২ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় ব্রু শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে পর্যালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বুধবার রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে নয়াদিল্লিতে এ-বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি কেন্দ্রীয় এবং ত্রিপুরা সরকারের আধিকারিকদের ব্রু-দের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিদিন নজরদারি করার জন্য নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পুনর্বাসন প্রক্রিয়ার সর্বশেষ স্থিতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে অবগত করেছেন।


প্রসঙ্গত, করোনার প্রকোপের কারণে ত্রিপুরায় ব্রু শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া কিছুটা বিলম্ব হয়েছে। ইতিমধ্যে, তাঁদের পুনর্বাসন শুরু হয়েছে। তাঁদের জন্য চিহ্নিত স্থানে ঘর বানানো হচ্ছে। কেন্দ্রীয় সরকার চাইছে দ্রুততার সাথে ওই প্রক্রিয়া সমাপ্ত করা হোক। দুই দিনের নয়াদিল্লি সফরে গেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সফরের প্রথম দিনেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে ব্রু পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন মুখ্য সচিব কুমার অলক।


বৈঠক শেষে এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ব্রু শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী পর্যালোচনা করেছেন। এখন থেকে পুনর্বাসন প্রক্রিয়া সমাপ্ত হওয়া পর্যন্ত প্রতিদিন কাজের নজরদারি করা হবে। তিনি আশ্বস্ত করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া সমাপ্ত করার ক্ষেত্রে কোন ত্রুটি রাখা হবে না। সাথে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২৩ বছরের দীর্ঘ সমস্যার সমাধানে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্তের সফল বাস্তবায়ন নিশ্চিত করবে ত্রিপুরা সরকার।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top