News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন
Image

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করলেন চাকরি প্রত্যাশীরা।

শুক্রবার টিপিএসসি কার্যালয়ে গিয়ে প্রার্থীরা এই ডেপুটেশন জমা দেন। জানা যায়, টিইএস ও আরডি দফতরের অধীনে অনুষ্ঠিত জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ১২ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত হয়। এরপর মেইনস পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে ২০২৬।

প্রার্থীদের অভিযোগ, প্রিলিমিনারির ফল প্রকাশের পর মেইনস পরীক্ষার জন্য মাত্র দেড় মাস সময় পাওয়া যাচ্ছে, যা প্রস্তুতির জন্য অত্যন্ত কম। মেইনস পরীক্ষা মোট ৫০০ নম্বরের, যেখানে টেকনিক্যাল পেপার ও জেনারেল স্টাডিজ অন্তর্ভুক্ত রয়েছে। এত বিশাল সিলেবাস অল্প সময়ে সম্পূর্ণভাবে প্রস্তুত করা সম্ভব নয় বলে দাবি তাদের।
এই পরিস্থিতিতে পরীক্ষার তারিখ কিছুটা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। তাদের মতে, পর্যাপ্ত সময় পেলে তারা আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
এ বিষয়ে টিপিএসসি কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর রয়েছে প্রার্থীদের।

Releated Posts

প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরব মানিক সরকার, আন্দোলন জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: প্রতিবন্ধীদের অধিকার ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করার…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঘিলাতলীতে জলিল রহমান হত্যাকাণ্ডে সরব কৃষক সভা, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলীর বাঘবেড় গ্রামে সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমানের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঊনকোটিতে প্রসূতি ও গর্ভস্থ শিশুর মৃত্যু, স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠল প্রশ্ন

কৈলাসহর, ৬ সেপ্টেম্বর: ঊনকোটি জেলায় প্রসূতি ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে…

ByByReshmi Debnath Sep 6, 2026

গাড়ির তেলের ট্যাংকিতে লুকিয়ে ১৪২ বোতল এস কফ পাচারের চেষ্টা, পুলিশের জালে চালক

আগরতলা, ৬ সেপ্টেম্বর: গাড়ির তেলের ট্যাংকির মধ্যে লুকিয়ে নেশাজাতীয় কফ পাচারের অভিযোগে একটি গাড়ি আটক করেছে বাইজালবাড়ি থানার…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top