News Flash

  • Home
  • বিদেশ
  • জিআইএস ২০২৭-এর আগে সংযুক্ত আরব আমিরশাহিতে মধ্যপ্রদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব
Image

জিআইএস ২০২৭-এর আগে সংযুক্ত আরব আমিরশাহিতে মধ্যপ্রদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব

দুবাই, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): গ্লোবাল ইনভেস্টরস সামিট (জিআইএস) ২০২৭-এর আগে মধ্যপ্রদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা তুলে ধরতে চার দিনের সংযুক্ত আরব আমিরশাহি সফর শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। সফরের শুরুতেই রবিবার সংযুক্ত আরব আমিরশাহিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল এবং দুবাই ও নর্দার্ন এমিরেটসে ভারতের কনসাল জেনারেল ই. বিষ্ণু বর্ধন রেড্ডির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি।

বৈঠকে মধ্যপ্রদেশ ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। মধ্যপ্রদেশে আরও বেশি বিনিয়োগ টানতে ভারতীয় মিশনের সহযোগিতা চান মুখ্যমন্ত্রী। বিশেষ করে সংযুক্ত আরব আমিরশাহির সার্বভৌম সম্পদ তহবিল, শীর্ষ কর্পোরেট গোষ্ঠী, ব্যবসায়ী সংগঠন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে মধ্যপ্রদেশের যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী মোহন যাদব ভারতীয় রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেলকে ২০২৭ সালের গ্লোবাল ইনভেস্টরস সামিটে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। মধ্যপ্রদেশ সরকার এই সম্মেলনকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে রাজ্যের বিনিয়োগের সুযোগ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে প্রস্তুত করছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা হওয়া উচিত পারস্পরিক সুযোগ ও লাভের ভিত্তিতে। তাঁর কথায়, “বিনিয়োগকারীদের সঙ্গে আমাদের আলোচনা একতরফা নয়, এটি পারস্পরিক সংলাপ।”

মধ্যপ্রদেশে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। খনি ও শিল্পক্ষেত্রের পাশাপাশি ভারী শিল্প, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং আতিথেয়তা ক্ষেত্রেও বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন যাদব।

পুনর্নবীকরণযোগ্য শক্তি, ওষুধ শিল্প, মেডিক্যাল ডিভাইস, বস্ত্র, লজিস্টিক্স, উন্নত উৎপাদন ব্যবস্থা এবং নগর পরিকাঠামোর মতো ক্ষেত্রগুলিতেও মধ্যপ্রদেশের সম্ভাবনা তুলে ধরেন তিনি।

মধ্যপ্রদেশে প্রস্তাবিত ‘সায়েন্স সিটি’র কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এই প্রকল্প উদ্ভাবন, প্রযুক্তি এবং বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারে।

সফরকালে আরব পার্লামেন্টের স্পিকার মহম্মদ আহমেদ আল ইয়ামাহি এবং অন্যান্য সদস্যদের সঙ্গেও বৈঠক করেন যাদব। তাঁদেরও জিআইএস ২০২৭-এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে খাদ্য প্রক্রিয়াকরণ ও কৃষিক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনাও উঠে আসে। কৃষিপণ্যের প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবহণ এবং রফতানির জন্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি গোটা ভ্যালু চেইনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

কোল্ড চেইন পরিকাঠামো, কৃষি লজিস্টিক্স এবং দীর্ঘমেয়াদি রফতানি সম্ভাবনা নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী ও আধিকারিকরা। কৃষিক্ষেত্রে মধ্যপ্রদেশের শক্তিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে রাজ্যের যোগাযোগ আরও উন্নত করার ওপর জোর দেওয়া হয়।

জিআইএস ২০২৭-এর আগে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মধ্যপ্রদেশের যোগাযোগ বাড়ানো এবং সংযুক্ত আরব আমিরশাহি-সহ অন্যান্য দেশের সঙ্গে আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলাই মুখ্যমন্ত্রীর দুবাই সফরের মূল লক্ষ্য।

Releated Posts

ভারতে মার্কিন ব্যবসার সুযোগ সম্প্রসারণে জোর সার্জিও গোরের, ভারত-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বার্তা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে মার্কিন সংস্থাগুলির ব্যবসার সুযোগ আরও সম্প্রসারণ এবং ভারত-মার্কিন অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করার পক্ষে…

ByByNews Desk Sep 7, 2026

শ্রম ও জনশক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ভারত-সৌদি আলোচনা

রিয়াদ, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রম ও জনশক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করলেন ভারত ও…

ByByNews Desk Sep 6, 2026

নজরুল বর্ষ উদযাপনে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে আলোচনা

ঢাকা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): ধ্রুপদী সঙ্গীত, লোকশিল্প, ঐতিহ্য সংরক্ষণ, প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মেলনের মাধ্যমে…

ByByNews Desk Sep 6, 2026

জাতিসংঘের সমআয়তন মানচিত্র প্রস্তাবে ভারতের সমর্থন, জম্মু-কাশ্মীর ও লাদাখের সঠিক চিত্রায়নে জোর

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): জাতিসংঘ সাধারণ পরিষদের সমআয়তন বিশ্ব মানচিত্র সংক্রান্ত প্রস্তাবকে সমর্থন করল ভারত। তবে একই সঙ্গে…

ByByNews Desk Sep 6, 2026

Leave a Reply

Scroll to Top